1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের ৩য় কার্যকরী সংসদের অভিষেক আজ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পঠিত

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) সীতাকুণ্ড উপজেলা সংসদের ৩য় কার্যকরী সংসদে ২০২৬-২৮ অভিষেক অনুষ্ঠান আজ ১ মে শুক্রবার সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনে বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের সভাপতি শ্রী অমর কান্তি শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে পার্থসারথি পূজা, অতিথি বরণ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত গীতাপাঠ, ধর্মীয় আলোচনা সভা, শুভ অভিষেক, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকবেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক সীতাকুণ্ড রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিপ্রদানন্দ গিরি মহারাজ, আর্শীবাদক সীতাকুণ্ড শ্রীশ্রী ভোলানন্দগরি সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী উমেশানন্দ গিরি মহারাজ, প্রধান অতিথি বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি শ্রী ঝন্টু চৌধুরী, প্রধান বক্তা লায়ন রবিন সাহা ভাগবতীয় বক্তা শীতলপুর শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী মহারাজ, মহান অতিথি লায়ন শ্রী দিলীপ শীল, অধ্যাপিকা কৃষ্ণা দাশ, অধ্যাপক রাজীব বিশ্বাস, শ্রী পলাশ চৌধুরী, শপথ বাক্য পাঠ করাবেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শ্রী শুভাশীষ চৌধুরী। শ্রী সাগর দাশ ও শ্রী টিটু রঞ্জন দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখবেন বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব নন্দী, শুভেচ্ছা বক্তব্য রাখবেন অভিষেক অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্যসচিব শ্রী ডালিম চক্রবর্ত্তী। উক্ত অনুষ্ঠান উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন অভিষেক অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী ভগীরথ দে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park