1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

জ্যোতি ফোরাম – মির্জারহাট ইউনিটের ব্যবস্থাপনায় শিক্ষা-সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পঠিত

জ্যোতি ফোরামের প্রধান কার্যালয় শোকর-এ-মওলা মনজিল প্রতিষ্ঠার এক যুগপূর্তি উপলক্ষে মাইজভাণ্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের উদ্যোগে, জ্যোতি ফোরাম মির্জারহাট ইউনিটের ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ কর্মসূচি আজ ২৪ এপ্রিল ২০২৬ ইং, শুক্রবার জ্যোতি ফোরাম মির্জারহাট ইউনিটের সাবেক সভাপতি মোঃ বেলাল হোসেন-এর সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় অর্থসম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন-এর সঞ্চালনায় মির্জারহাটস্থ কোটবাড়িয়া এলাকায় সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, মাইজভাণ্ডারী একাডেমির আজীবন সদস্য জনাব মোঃ ওমর ফারুক, সংগঠনের উপদেষ্টা, পূবালী ব্যাংক কাজিরহাট শাখার ব্যবস্থাপক জনাব সৈয়দ শফিউল আজিম সুমন, জ্যোতি ফোরামের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি জনাব জয়নাল আবেদীন তাওরাত ও সাধারণ সম্পাদক জনাব নেওয়াজ শাহরিয়ার আসিফ।

কোরআন তেলাওয়াত ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনার পর অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-সামগ্রী উপহার প্রদান করেন।

পরবর্তীতে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park