1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের তত্ত্বাবধানে “গীতা প্রশিক্ষণ কর্মশালা” সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৫১ বার পঠিত

বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সার্বিক তত্ত্বাবধানে, বাগীশিক কাঞ্চন নগর ইউনিয়ন সংসদ কর্তৃক আয়োজিত এবং শ্রী শ্রী কাঞ্চন নগর (শিব) মন্দির পরিচালনা পরিষদ এর বিশেষ সহযোগিতায় বৃহত্তর ফটিকছড়ি উপজেলায় ১ম বারের মতো ইউনিয়ন পর্যায়ে ৩১ জন গীতা শিক্ষক কে নিয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা সফল ভাবে সম্পন্ন।
কর্মশালায় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাবেক সহ সাধারন সম্পাদক শ্রীযুত প্রিয়ার্শীষ চক্রবর্তী, ফটিকছড়ি সংসদের সিনিয়র সহ-সভাপতি শ্রীযুত রুপক দে, সাধারন-সম্পাদক শ্রীযুত লিটন মহাজন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাঞ্চন নগর সংসদের সম্মানিত সভাপতি ডা: রনজিত বরন দাশ, শুভ উদ্বোধন করেন উপজেলা সংসদের সভাপতি শ্রী মানস চক্রবর্তী। প্রশিক্ষণ কর্মশালা শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ (২০২৫-২০২৬) খ্রি: এর পক্ষ থেকে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা শ্রী সুমন কুমার বনিক, হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক শ্রী আকাশ চৌধুরী নান্টু, সহ অর্থ সম্পাদক- শ্রীযুত উজ্জ্বল দে, আইন বিষয়ক সম্পাদক-শ্রীযুত রিপন কান্তি শীল, গীতা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শ্রী বাসব দেব, বাগীশিক কাঞ্চন নগর ইউনিয়ন সংসদ সহ-সভাপতি ডা: দিলীপ দে, সাধারন সম্পাদক শ্রী বিকাশ দেব, সাংগঠনিক সম্পাদক শ্রী রাজিব নাথ, বাগীশিক নারায়ণহাট ইউনিয়ন সংসদ সভাপতি শ্রী যীশু দত্ত, সাধারন সম্পাদক ব্যাংকার শ্রী সনজিত দে, বাগীশিক ভুজপুর ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী টিটু মহাজন, বাগীশিক ফটিকছড়ি পৌরসভা সংসদ সভাপতি শ্রীযুত সঞ্জয় নাথ, শ্রী সঞ্জয় বনিক, শ্রী বিকাশ সরকার, বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদ সভাপতি পন্ডিত শ্রী তরুন কুমার কৃষ্ণ আচার্যসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রশিক্ষণ সামগ্রী হিসেবে ব্যাগ প্রদান করেন উত্তর জেলা সংসদের সহ-সভাপতি লায়ন ডা: বরুন কুমার আচার্য বলাই, খাতা কলম প্রদান করেন উপজেলা সংসদের সহ অর্থ সম্পাদক শ্রী উজ্জ্বল দে। কাঞ্চন নগর ইউনিয়ন সংসদ এবং কাঞ্চনাথ (শিব) মন্দির পরিচালনা পরিষদ এর যৌথ উদ্যোগে প্রশিক্ষণ সংশ্লিষ্ট সকলের জন্য চা- নাস্তা ও দুপুরের প্রসাদের ব্যবস্থা করেন। বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ’র পক্ষ থেকে প্রশিক্ষন কর্মশালা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park