
ইমামুল আউলিয়া গাউসুল আজম মাইজভান্ডারী হযরত শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (কঃ)’র অন্যতম প্রধান খলিফা আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কঃ)’র একমাত্র পুত্র আল্লামা শাহসুফি সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদীর অন্যতম প্রধান খলিফা ও জামাতা অলিয়ে কামেল হাজত রওয়া মুশকিল কোশা আল্লামা শাহসুফি সৈয়দ সফিউল বারী (রহ.)’র পবিত্র মাসিক ফাতেহা ও তরিকত মাহফিল আল্লামা সফিউল বারী ফাউন্ডেশন’র ব্যবস্থাপনায় মোন্তাজেমে দরবার শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদীর ছদারতে ১৭ এপ্রিল’২৬ শুক্রবার বাদ এশা ধলই সফিউল বারী দরবার শরীফে সম্পন্ন হয়। মাহফিলে সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরহাদাবাদ দরবার শরীফ’র আওলাদ শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী। সম্মনিত আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলেয়া কামিল মাদ্রাসার অনার্স বিভাগের লেকচারার মাওলানা হাফেজ নুরুল আনোয়ার বেলাল (ম.), আন্জুমানে মোত্তাবেয়িনে গাউছে মাইজভান্ডারীর যুগ্ম মহাসচিব মাওলানা সৈয়দ তানজিদ হোসাইন মাইজভান্ডারী (ম.)। হুজুরের বড় নাতি সৈয়দ গোফরান উদ্দিন ফরহাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ সৈয়দ খালেদ হোসাইন মির্জাপুরী, হুজুরের জামাতা মাওলানা শেখ আরিফুর রহমান, ছোট জামাতা সৈয়দ করিমুল আবেদিন ফোরকান, সাহেবজাদা সৈয়দ আদিয়াত আরহাম, সৈয়দ হাসনাইন মোর্শেদ, মাস্টার সোলাইমান ইসাপুরী, মাওলানা সৈয়দ ওসমান, সৈয়দ সাহাবুদ্দিন, সৈয়দ আহমদুল্লাহ ফারুক, সৈয়দ পারশেদ বিন আনোয়ার, সাফায়াতুল ইসলাম সাবাল, হাফেজ মুহাম্মদ ছাবের, আনোয়ার মুহুরি, করিম সওদাগর, হাফেজ মিনহাজুল আবেদিন, সফিউল আলম মেম্বার, দেলোয়ার হোসেন মানিক, সৈয়দ মুহাম্মদ ইকবাল, সৈয়দ মুহাম্মদ আতাউর রহমান হিসাম, সৈয়দ ওমাইর আকিব, সৈয়দ ইমতিয়াজ, তাজুল ইসলাম সহ অসংখ্য আশেকান বৃন্দ। আলোচনায় বক্তারা ‘ফেতনা ফ্যসাদের এ সময়ে মহা পবিত্র কোরআনুল করিমের সুনির্দিষ্ট নির্দেশাবলী মেনে মজবুত ঈমান ধারন করে আখেরাতের পথকে সূগম ও মধুর করার মানসে তাকওয়ার মাধ্যমে তরিকত চর্চা করার উপর গুরুত্বারোপ করেন।’ হাফেজ মুহাম্মদ জাহেদুল আবেদিনের মিলাদ কিয়ামের পর দেশ জাতি ও মজহাব মিল্লাতের কল্যানে মোনাজাত করেন আলহাজ্ব মাওলানা সৈয়দ তানজিদ হোসাইন মাইজভান্ডারী (ম.)। সর্বশেষ সকলকে তবারুক খাওয়ানোর মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হয়।