1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

ঐতিহ্যবাহী হাইদচকিয়া মৈত্রী সংঘের উদ্যোগে বর্ষবিদায় ১৪৩২ বাংলা এবং বর্ষবরণ ১৪৩৩ বাংলা দুইদিন ব্যাপী অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পঠিত

ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলাধীন হাইদচকিয়া মৈত্রী সংঘের উদ্যোগে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ মঙ্গলবার সংগীত প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন মৈত্রী সংঘের সভাপতি বাবু বিটন বড়ুয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সহসাধারণ সম্পাদক আহমদ হোসেন তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শাহিন, চট্টগ্রাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক জুয়েল চক্রবর্তী, পাইন্দং ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবু আজম তালুকদার, পাইন্দং ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সুমন ও পাইন্দং ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, মৈত্রী সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেবপ্রিয় বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন মৈত্রী সংঘের উপদেষ্টা সঞ্জীব কুমার বড়ুয়া তিনু, বিশ্বজিৎ বড়ুয়া, জহরলাল বড়ুয়া, রুপজয় বড়ুয়া চৌধুরী জয়, উদযাপন কমিটির আহ্বায়ক সৈকত বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক রূপক বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মৈত্রী সংঘের সাধারণ সম্পাদক সুমিত বড়ুয়া ও নান্টু বড়ুয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন উদযাপন পরিষদের সদস্য সচিব সলিল বড়ুয়া, যুগ্ম সদস্য সচিব হিরো বড়ুয়া ও রাহুল বড়ুয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park