
আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের ব্যবস্থাপনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও মিলাদ মাহফিল গত ১৭ মার্চ ২০২৬ ইং, মঙ্গলবার বাদ আসর ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জনাব মোঃ আজমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।
আলোচনা পর্বে তিনি বলেন— “শুধু উপবাস থাকা নয়, খারাপ চিন্তা, খারাপ মনোভাব, খারাপ দৃষ্টি সহ সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে খোদানির্ভর একটি অন্তর তৈরি করাই মাহে রমজানের মূল তাৎপর্য। এই চর্চা আনুগত্যকারীকে সর্বাবস্থায় পবিত্র রাখে। সংযমের মধ্য দিয়ে সৃষ্টিকর্তার একত্বের প্রতি বিশ্বাসের স্থিতিশীলতা রেখে রোজাদার রোজার মূল লক্ষ্যে পৌঁছতে পারে। মুমিন ব্যক্তির অন্তর সর্বাবস্থায় পবিত্র থাকে বলেই হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.) ঘোষণা করেছেন, ‘আমার ছেলেরা বারো মাস রোজা রাখে।’”
আলোচনা পরবর্তীতে মিলাদ পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ব্যাংকার সৈয়দ শফিউল আজিম সুমন। পরবর্তীতে প্রধান অতিথির মোনাজাতের পর ইফতার সম্পন্ন হয়।
মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শোকর-এ মওলা মনজিলের সিনিয়র সদস্য জনাব ওমর ফারুক, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এহসান উল্লাহ, সহ-সভাপতি সৈয়দ গোফরান উদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইব্রাহীম, নির্বাহী সদস্য সজিবুল হাসান চৌধুরী, সাজিদুল হাসান চৌধুরী এবং জ্যোতি ফোরামের সভাপতি জয়নুল আবেদিন তাওরাতসহ আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল ও জ্যোতি ফোরামের সদস্যবৃন্দ এবং এলাকার মুসল্লিগণ।