1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার ঈদ উপহার বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: একটু ভালোবাসা, একটু সহমর্মিতা—আর তাতেই ফুটে ওঠে ঈদের প্রকৃত আনন্দ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ও বিশ্বাস নিয়ে ৮ম বারের মতো ৯৮জন সুবিধাবঞ্চিত মানুষকে ঈদ উপহার বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখা।

“মানবতার চেতনায় উজ্জীবিত ব্যক্তিত্ব তৈরি করাই মাইজভাণ্ডারীয়া ত্বরিকার লক্ষ্য।” — রাহবারে আলম শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)-এর এই অমিয় বাণীকে অন্তরে ধারণ করে আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখা প্রতিবছরের ন্যায় এ বছরও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করে।

গত ১৫ মার্চ, রবিবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এবং নগরফুল স্কুলের সুবিধাবঞ্চিত শিশুসহ শতাধিক মানুষের মাঝে তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখা ৮ম বারের মতো এই ঈদ উপহার বিতরণ করে। এই আয়োজনের মাধ্যমে সামান্য ভালোবাসার পরশ প্রান্তিক মানুষের অন্তরে এনে দেয় প্রশান্তি, মুখে ফুটিয়ে তোলে আনন্দের হাসি এবং হৃদয়ে জাগিয়ে তোলে সহমর্মিতা ও ভরসার অনুভূতি।

এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি নুরে আহমদ জিয়াউল হাসান, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল করিম রোহান,যুগ্ম-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ,অর্থ ও দপ্তর সম্পাদক ইরফান হাসান, আইটি সম্পাদক মোঃ রুহুল্লাহ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদ,কার্যনির্বাহী সদস্য ইশতাকুর আনোয়ার রাহিব,জাহিদুল ইসলাম,মোঃ আবরার,সৈয়দ জিসান,ওমর ফারুক নাইম,মোঃ নুরুল্লাহ,বোরহান উদ্দীন,ইকবাল হোসেন, থেন থেন অভি,মাহিনুল আলম, আজিজ হোসেন,মোঃ তায়েফ,মুনতাহিন, আরিয়ান,আরমানসহ প্রমুখ।

উল্লেখ্য, তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার এই মানবিক উদ্যোগটি ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। আয়োজকরা জানান, সংগঠনের সদস্যদের পাশাপাশি অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও দানশীল ব্যক্তির আন্তরিক আর্থিক সহযোগিতার কারণেই এবারের আয়োজনটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এজন্য সকল শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় সমাজের উচ্চ আয়ের ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park