1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

বিশ্বমানবতার অংশ হিসেবে আর্তমানবতার সেবায় বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পঠিত

বিশ্বমানবতার অংশ হিসেবে বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের পক্ষ থেকে ৯ মার্চ, সোমবার, ফটিকছড়ি উপজেলাধীন পেলাগাজীর দিঘি নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হারুয়ালছড়ি হাজারীখিল গ্রামের নিহত চার তরুণের (তপু উড়াং, উত্তম উরাং, নয়ন উড়াং, কিনা কুমার ত্রিপুরা) অকাল প্রয়াণে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানাতে তাদের বাড়িতে যায়। এ সময় বাগীশিক উপজেলা সংসদের সকল কর্মকর্তা, পৌরসভা সংসদ ও ইউনিয়ন সংসদের কর্মকর্তা, উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও বাগীশিকের শুভানুধ্যায়ীসহ বিভিন্ন গুণীজনগণ মিলে দুর্ঘটনার শিকার হওয়া পরিবারগুলোর জন্য তাৎক্ষণিকভাবে নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি মানস চক্রবর্তী, পৃষ্ঠপোষক কেশব দেব, সাধারণ সম্পাদক লিটন মহাজন, সাংগঠনিক সম্পাদক সৈকত দাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক পার্থ ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক রাশেল দে, হারুয়ালছড়ি ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী খোকন ওরাং, বাগীশিক হারুয়ালছড়ি ইউনিয়ন সংসদের সকল স্তরের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park