
আওলাদে রাসুল (স.) গাউছুল আজম বাবা ভাণ্ডারী কেবলা কাবার মাসিক ফাতেহা শরীফ এবং ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী মঞ্জিলে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। এতে সকল ভক্ত আশেক, মুরিদানসহ দরবারে পাকের আওলাদপাকগণ ও বিভিন্ন শাখা দরবারের আওলাদপাকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন বাবাজানের তিন শাহজাদী মহোদয়গণ এবং সকল খেদমতে নিয়োজিত ছিলেন আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী কেন্দ্রীয় খেদমত পরিষদ।