
চট্টগ্রামের খিরামের আকাশে মানবতার এক নতুন সূর্য উদিত হলো। গত ৬ মার্চ রোজ শুক্রবার খিরাম চৌমুহনীর মাঠ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে নবগঠিত ‘মানবিক টিম খিরাম’-এর কাউন্সিল ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বাদ জোহর থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করে ইউনিয়ন ভিত্তিক এই মানবিক প্ল্যাটফর্ম গঠনের মাধ্যমে এলাকার তরুণ ও প্রবাসীরা আর্তমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করার নতুন অঙ্গীকার ব্যক্ত করেছেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর ফরিদ আহমেদ এবং প্রধান অতিথির আসন অলংকৃত করেন খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ সোহরাব হোসেন সোহরাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী বাজার সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন, দৌলতমুন্সীর হাট বাজার সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন গাজী, বিশিষ্ট প্রবাসী ও দানবীর মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ আজিজুল হক মুন্সী। এছাড়াও জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন খিরাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ এমদাদ, মোহাম্মদ এমামুদ্দৌলা, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ আলী আকবর চৌধুরী, মোহাম্মদ আক্কাস মিয়া এবং দীল মোহাম্মদ কালু, প্রবাসী মোহাম্মদ সেলিম, এমদাদ, করিম, কামাল, মন্নান, হোসাইন, টিপু, রায়হান, রাসেল, খিরাম পল্লী ডাক্তার সমিতির সিনিয়র সদস্য ইকবাল ডাক্তার, সাইফুল ইসলাম, খিরাম মক কাটার বিশিষ্ট ব্যবসায়ী হারুন সওদাগর, ড. সাহাবুউদ্দীন অনুষ্ঠানে উপস্থিত থেকে মানবিক টিমের ভূয়সী প্রশংসা করেন।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে আগামী দিনের জন্য একটি শক্তিশালী কার্যনির্বাহী প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ৯ নাম্বার ওয়ার্ডের মোহাম্মদ মফিজুর রহমান, সহ-সভাপতি ৪ নাম্বার ওয়ার্ডের মাওলানা জমির উদ্দিন, সাধারণ সম্পাদক ৫ নাম্বার ওয়ার্ডের আলা উদ্দিন রনি, সহ-সাধারণ সম্পাদক ৭ নাম্বার ওয়ার্ডের মোহাম্মদ নাঈম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ৩ নাম্বার ওয়ার্ডের মোহাম্মদ সায়েম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ৬ নাম্বার ওয়ার্ডের মোহাম্মদ মামুন উদ্দিস, অর্থ সম্পাদক ৬ নাম্বার ওয়ার্ডের মোহাম্মদ ইলিয়াস হোসেন বাবু, সহ-অর্থ সম্পাদক ৪ নাম্বার ওয়ার্ডের মুফতি শহীদুল্লাহ, প্রচার সম্পাদক ৬ নাম্বার ওয়ার্ডের ইমতিয়াজ আজম, সহ-প্রচার সম্পাদক ২ নাম্বার ওয়ার্ডের মোহাম্মদ আরিফ উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক সুকুমার ধর নান্টু বনিক, দপ্তর সম্পাদক রবিউল হোসেন রাশেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পূর্নমাসি চাকমা মনোনীত হয়েছেন। পুরো অনুষ্ঠানটি মাওলানা জমির উদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন রনি ও মোহাম্মদ মুফতি শহিদুল্লাহর যৌথ সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে মানবিক টিমের সদস্যরা আবেগাপ্লুত কণ্ঠে জানান যে, তাদের স্বপ্ন ছিল পুরো খিরাম ইউনিয়নজুড়ে একটি ঐক্যবদ্ধ শক্তি হয়ে দাঁড়ানো যারা মানুষের বিপদে পাশে থাকবে।