
মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানুল মুবারক উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে মাসব্যাপী ইফতার আয়োজনের চলমান ধারাবাহিকতায় আগামী ৬ই মার্চ ২০২৬, ১৬ই রমজান শুক্রবার পবিত্র মাহে রমজানে গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও কেন্দ্রীয় ইফতার মাহফিল গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে খাদেমুল ফোকরা ফাউন্ডেশনের সৌজন্যে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সার্বিক ব্যবস্থাপনায় দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার, মুন্তাজেম ও সাজ্জাদানশীন আওলাদ, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.) প্রকাশ ছোট হুজুর কেবলা কাবার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার নব নির্বাচিত এমপি সরওয়ার আলমগীর, বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক নাজমুল হক রাজু, ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সৈয়দ ইব্রাহিম কাশেম কাঞ্চনপুরী, মাওলানা সৈয়দ বশিরুল আলম, অধ্যক্ষ আবু তালেব বেলাল, আলহাজ্ব মাসুদ মাহমুদসহ প্রমুখ বরকতময় কেন্দ্রীয় ইফতার মাহফিলে আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর সকল দায়রা,শাখাসহ আশেকানে গাউসুলআজম মাইজভাণ্ডারীগণ উপস্থিত ছিলেন, আনজুমানের যুগ্ম সচিব মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইনের সঞ্চালনায় ইফতার তাওল্লোদে গাউছিয়া ও মিলাদ মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। সকলের আন্তরিক উপস্থিতির জন্য ধন্যবাদ জানান গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব মুন্তাজেম শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী ।