
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা একতাই শক্তি একতাই বল বিভক্তি থাকলে শত্রুরা সুযোগ নিবে। একের বিকল্প নেই।
২৩ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় পূর্ব ফরহাদাবাদ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে ইফতার মাহফিলে মতবিনিময় কালে এ কথা বলেন ফটিকছড়ির নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব সরোয়ার আলমগীর। তিনি বলেন সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে দায়িত্ব ও মর্যাদা এবং অধিকার রক্ষায় একতা থাকার বিকল্প নেই। তিনি বলেন” সাংবাদিকরা সমাজের দর্পন, বিবেক তাদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্র শক্তিশালী হয় না”।
গত ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনে ২৭৯ চট্টগ্রাম -২ ফটিকছড়ি আসনে চট্টগ্রাম উত্তর জেলা বি এন পির সাবেক যুগ্ন আহবায়ক আলহাজ্ব সরোয়ার আলমগীর বলেন বিভেদ ভুলে গিয়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরতে হলে পারষ্পরিক সহযোগিতা ও সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন অসত্য ও অপপ্রচার বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হতে হবে। পেশাগত দায়িত্ব পালনে ঐক্যের বিকল্প নেই। মতবিনিময়ের শেষে সাংসদ সরোয়ার আলমগীর সাংবাদিকদের সাথে থাকার আশ্বাস দেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মেলিত উদ্দ্যেগ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান আকাশ, ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি এস এম মুরশেদ মুন্না এবং সাধারণ সম্পাদক এখলাছুর রহমান ঝিনুক তরুণ ব্যবসায়ী আসাদুজ্জামান টিটুসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।