1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জোহরা (রাঃ) পবিত্র উরসে পাক ও গাউসিয়া কমিটি বাংলাদেশ ২নং জালালাবাদ ওয়ার্ড শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ বার পঠিত

খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জোহরা (রাঃ) পবিত্র উরসে পাক ও গাউসিয়া কমিটি বাংলাদেশ ২নং জালালাবাদ ওয়ার্ড শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আলী আল কাদেরী (মা.জি.য়া.)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক আজিম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট এর কেবিনেট মেম্বার ও গাউসিয়া কমিটি বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান ট্রাস্টের মুখপাত্র এডভোকেট মুসাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বায়জিদ বোস্তামী থানা আহ্বায়ক মাওলানা শেখ আরিফুর রহমান, সদস্য আলহাজ্ব মুহাম্মদ শহীদ উল্লাহ চৌধুরী, আলহাজ্ব শামশুল আলম চৌধুরী, ওয়াহিদুল আলম বাবু, মুহাম্মদ আরিফুর রহমান। আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর ৩নং পাঁচলাইশ ওয়ার্ড এর সভাপতি প্রফেসর শহিদুল হক মন্ডল, সাধারণ সম্পাদক মুহাম্মদ মঈনউদ্দিন খোকন সহ নেতৃত্ব স্থানীয় ব্যাক্তিত্ব। তাছাড়াও জালালাবাদ ওয়ার্ড এর অন্তর্গত বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দগণ। উক্ত অভিষেক অনুষ্ঠানে সকলের অনুরোধে প্রধান অতিথি শপথ বাক্য পাঠ করান। এছাড়াও নব গঠিত ওয়ার্ড শাখার শহিদুল আলম বখতিয়ার, মুহাম্মদ লোকমান, তাহের হাসান সুলতানী, মুহাম্মদ হানিফ, বদিউল আলম, জানে আলম, মুহাম্মদ রাসেল, সবুজ, ইশমাম, জাইয়ুম উদ্দিন দিহান, শাখাওয়াত জামিল,আশিকুর রহমান,ইমন, আবু বক্কর সিদ্দিক, বেলাল, শহর আলী, ইমরান হোসেন , ইসমাইল মনসুর, আলাউদ্দিন, দিদারুল আলম, জাবেদ , কাশেম, সাকিব, নজরুল ইসলাম, শাহীন, আবির সহ অসংখ্য ওয়ার্ড নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park