1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

সূর্যগিরি আশ্রমে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত,

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পঠিত

পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে সূর্যগিরি আশ্রমের ব্যাবস্থাপনায় ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ রোজ মঙ্গলবার বিকাল ৪.০০ ঘটিকায় ফটিকছড়ি উপজেলা কার্যালয়ে এলাকার অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সূর্যগিরি আশ্রমের পূজনীয় প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য্যের সভাপতিত্বে এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্যর সঞ্চালনায় এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহিম মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পণ্ডিত লায়ন ড. তরুণ কুমার আচার্য্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ‘ক’ জোনের সমন্বয়ক জনাব মোহাম্মদ আলাউদ্দিন। সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদ এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার কর্মকর্তা ও সদস্য সদস্যাবৃন্দ। মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) বাবাজানের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসাবে এবং সূর্যগিরি আশ্রমের মানবসেবা কার্যক্রমের আওতায় এলাকার ৭০ পরিবারের মধ্যে ১৮ রকমের কাঁচা ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বক্তারা সূর্যগিরি আশ্রমের এই অসাম্প্রদায়িক চিন্তাধারা ও মানবিক কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সূর্যগিরি আশ্রমের এই অসাম্প্রদায়িক কর্মকাণ্ড যেন আগামীতেও বজায় থাকে তার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park