1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

ফটিকছড়িতে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:-
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর।
তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৫৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী (একতারা)১২৪১৫ ভোট, গণঅধিকার পরিষদের রবিউল হাসান তানজিম (ট্রাক) ২৫১ ভোট,জনতা পার্টির গোলাম নওশের আলী (কলম) ৩৮০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের জুলফিকার আলী মান্নান (হাতপাখা)২১৬৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী,আহমদ কবির করিম(ফুটবল) ২৬২ভোট ও জিন্নাত আরা (হরিণ) ২৭০ ভোট পেয়েছেন।মোট বৈধ ভোটের সংখ্যা: ২১৬৪৫২,বাতিলকৃত ভোটের সংখ্যা: ৭০৬১,সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা: ২২৩৫১৩ প্রদত্ত ভোটের শতকরা হার ৪৬.৪৯%,গণভোটে হ্যাঁ ভোটে ১ লক্ষ ১৫ হাজার ২৮৯ টি,না ভোটে ৮৮ হাজার ১০৩ টি
এদিকে ১০ ফেব্রুয়ারী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন দিয়ে গণ অধিকার পরিষদের পার্থী রবিউল হাসান তানজিম নির্বাচন থেকে সরে দাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম।
গত ৭ ফেব্রুয়ারী এক বৈঠকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীর,জনতার দল মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী (কলম) ও স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার (হরিণ) আনুষ্ঠানিকভাবে
এ তিন প্রার্থী ঐক্যের ঘোষণা দেন।অবশেষে জয়ের মালা পরলেন সরোয়ার আলমগীর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park