
হাটহাজারী থানার অন্তর্গত ফরহাদাবাদ নুর আলী মিয়ার হাট পার্শস্থ “ওবাইদুল মোমেনা দারুস সুন্নাহ মাদরাসা’য় ” পবিত্র মিরাজুন্নবী ﷺ উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অত্র মাদ্রাসার ৩য় বার্ষিক সালানা জলসা ১৭ই জানুয়ারী ২০২৬ ইংরেজি শনিবার সম্পন্ন হয়।
অত্র মাদ্রাসার সম্মানিত সহ-সুপার মাওলানা মুহাম্মদ আখতারুল ইসলামের সঞ্চালনায় এই মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
অত্র মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয় মাওলানা সৈয়দ মুহাম্মদ মুহি উদ্দিন (মু.জি.আ.)
শুভেচ্ছা বক্তব্য রাখেন “ওবাইদুল মোমেনা দারুস সুন্নাহ মাদরাসা’র সম্মানিত শিক্ষক নেজাম উদ্দিন সোহেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “ওবাইদুল মোমেনা দারুস সুন্নাহ মাদরাসা’র দাতা ও প্রতিষ্ঠাতা এবং জে.এস.( জাহের ও শাহনারা) ট্রাস্টের সম্মানিত সভাপতি জনাব এম.এ. জাহের সাহেব।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
শামসুল উলুম গাউসিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আবদুল লতিফ চাটগাঁমী (মু.জি.আ.)
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহ আলম (মু.জি.আ.),
বিশেষ আলোচক হিসেবে আরো বক্তব্য পেশ করেন, ফরহাদাবাদ ফয়জুল উলুম মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ হোসাইন আল-কাদেরী, ওবাইদুল মোমেনা দারুস সুন্নাহ মাদরাসা’র সম্মানিত সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ এনামুল হক আল-কাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদফতরের কর্মচারি এবং জে.এস. ট্রাস্টের সদস্য মাওলানা মুহাম্মদ ফোরকান আলী,জে.এস. ট্রাস্টের সদস্য,এ্যাড: মোহাম্মদ হাসান, মোহাম্মদ আলমগীর, জনাব ওহিদুল আলম, বিশিষ্ট ব্যাবসায়ী জনাব সেলিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ হাসান আলী
মিলাদ ও কিয়াম পাঠ করেন ওবাইদুল মোমেনা দারুস সুন্নাহ মাদরাসা’র সম্মানিত সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ নুর উদ্দিন।
সমাপনী বক্তব্য রাখেন “ওবাইদুল মোমেনা দারুস সুন্নাহ মাদরাসা’র সম্মানিত সুপার মহোদয় মাওলানা সৈয়দ মুহাম্মদ মুহি উদ্দিন (মু.জি.আ.)।
শেষে আখেরী মুনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা এবং মাদ্রাসা প্রতিষ্ঠা সহযোগী ও সংশ্লিষ্ট মরহুমা ও মরহুমাদের জন্য দোয়া করে অনুষ্ঠান সমাপ্ত হয়।