
হাটহাজারী উপজেলার এনায়েতপুর ব্রজধাম স্মৃতি সংসদের নতুন কার্যকরী কমিটির শুভ অভিষেক অনুষ্ঠান গত ২৩ জানুয়ারী শুক্রবার এনায়েতপুর ব্রজধাম আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করার ব্রজধাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা লায়ন শুভাশীষ চৌধুরী। সংসদের সভাপতি অন্তু পালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদের সাবেক সভাপতি চন্দন সেন, বিধান বণিক, বিকাশ বণিক ও উপদেষ্টা পুতুল দে, সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবু চৌধুরী, নিলয় দে, রাকেশ পাল, রন্তু পাল,মুন্না চৌধুরী, পিন্টু বৈষ্ণব, সিমান্ত মজুমদার,প্রিতম পাল, প্রণাম দে, প্রান্ত চৌধুরী, বিকাল চৌধুরী, দীপংকর মিত্র সুমন, তুষার সেন, দুর্গা নাথ, কাজল দে, ঈমন দাশ ছোটন প্রমূখ। সভায় ১৭ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন প্রদান করা হয়।