1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

চরণদ্বীপ দরবারের ওরশ শরীফে লাখো ভক্তের ঢল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৬ বার পঠিত

গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)’র প্রথম ও প্রধান খলিফা সিদ্দীকে গাউসুল আজম সুরতে শেখালে গাউসুল আজম হযরত শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.)’র বেলায়ত ও বেলাদত বার্ষিকী বোয়ালখালীর ঐতিহ্যবাহী দরবার চরণদ্বীপ দরবার শরীফ। দরবারের বার্ষিক কর্মসূচীর মধ্যে অন্যতম বেলাদত বার্ষিকী ওরশ শরীফ। প্রতিবছর ৭ই মাঘ, ২১ জানুয়ারি উক্ত ওরশ শরীফে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজার হাজার ভক্তবৃন্দ। শতবছরের ঐতিহ্যবাহী এই দরবারে শরীয়তের পাশাপাশি ত্বরিকত চর্চার মাধ্যমে নিজের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করার শিক্ষা নেয় ভক্তবৃন্দ। দরবারে আগত ভক্ত আশেকানরা যেন নিরাপদে দরবারে আসতে পারেন তার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহন করেন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটি। প্রতিবছরের ন্যায় এবছরও ২২শে জানুয়ারি বাদে ফজর আখেরি মুনাজাতের মাধ্যমে ওরশ শরীফের সমাপ্তি ঘোষনা করেন দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। ওরশ শরীফ পরিচালনায় ছিলেন আওলাদে চরণদ্বীপি (ক.) হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.) ও শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)। ওরশ শরীফের বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল খতমে কুরআন তেলাওয়াত, খতমে গাউসিয়া, শাজরায়ে চরণদ্বীপি মাইজভান্ডারি, রওজা গিলাপ ও মাল্য পরিবেশন, ফ্রি চিকিৎসা ক্যাম্প ইত্যাদি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park