1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২৫

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পঠিত

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে চট্টগ্রাম উত্তর জেলা সংসদ কর্তৃক আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২৫ চট্টগ্রাম উত্তর জেলাধীন মিরসরাই, সন্দ্বীপ, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া সাতটি উপজেলায় ০৯ ই জানুয়ারী রোজ শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত অভিন্ন প্রশ্নপত্রে ১৬ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষা চলাকালীন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশিষ চৌধুরী, সিঃ সহ সভাপতি মাস্টার শিবু কুমার দাশ, সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী’ নেতৃত্বে কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের সহ সভাপতি লায়ন বরুণ আচার্য বলাই, বিপ্লব পাল চৌধুরী, টিটু কুমার দে।আরো উপস্থিত ছিলেন লায়ন সমীর মহাজন, শিক্ষক স্বপন সাহা, অধ্যাপক সুব্রত কুমার নাথ, রাসকিন চৌধুরী, লায়ন পরিমল দাশ, সৈকত দেবনাথ সবুজ পাল, ত্রিদীপ সাহা, ছোটন দাশ, শিক্ষক সঞ্চয় চৌধুরী, উজ্জ্বল ভৌমিক, সহযোগী অধ্যাপক রুপন দাশ, কৃষ্ণ আচার্য, রনজিৎ নাথ, প্রিন্স ভৌমিক, সুমি দে,ডাঃ সুমন দাশ, ডাঃ মিলন দাশ, প্রিয়ম দে, দীপঙ্কর চক্রবর্তী প্রমূখ।
পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সম্মানিত কর্মকর্তাবৃন্দ শিক্ষকবৃন্দ, অবিভাবকবৃন্দ, প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনাদের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও সার্বিক সহযোগিতার ফলে নির্ধারিত কেন্দ্রে আয়োজিত গীতা পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।পরীক্ষা আয়োজন থেকে শুরু করে তদারকি, শৃঙ্খলা রক্ষা ও পরীক্ষার্থীদের সহযোগিতায় আপনারা যে দায়িত্বশীলতা, ধৈর্য ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের সম্মিলিত প্রচেষ্টাই এই গুরুত্বপূর্ণ আয়োজনকে সফল করে তুলেছে।এই মহতী কাজে আপনাদের নিরলস সহযোগিতা ও আত্মনিয়োগের জন্য গীতা শিক্ষা বোর্ড ও বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতেও আপনাদের এ ধরনের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি।
সকলের সুস্বাস্থ্য, সাফল্য ও মঙ্গল কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park