1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

গাউছুলআজম মাইজভাণ্ডারীর (ক.) দ্বি-শত বেলাদত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৫০ বার পঠিত

মাইজভাণ্ডার দরবার শরীফের অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডারী তরিকার মহান প্রবর্তক, গাউছুলআজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ( ক:) দ্বি-শত বেলাদত (জন্ম) বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে একটি বিশেষ মতবিনিময় সভা শান-এ-গাউছুলআজম মাইজভাণ্ডারী ফোরামের সদস্যবৃন্দ, আওলাদে খোলাফায়ে গাউছুলআজম মাইজভাণ্ডারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিগত ৬ জানুয়ারি, ২০২৬ ইংরেজি, রোজ মঙ্গলবার, বাদ মাগরিব চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ বাসমতি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.)। উপস্থিত ছিলেন আঞ্জুমান কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (ম.)।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. মঈনুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী লেখক এম এ গনি, বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম, সৈয়দ মোহাম্মদ হোসাইন ফরহাদাবাদী, সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী হাওলাপুরি, সৈয়দ মীর মোহাম্মদ জসিম উদ্দিন, প্রফেসর সৈয়দ শফিউল গণি চৌধুরী, সৈয়দ গোলাম মাওলা চৌধুরী, সৈয়দ আব্দুল্লাহ আল নোমান, সৈয়দ শামুন রশীদ আমিরী, সৈয়দ কুতুব উদ্দিন রাসেল, সৈয়দ সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপি, সৈয়দ সাইফুল্লাহ সুলতানপুরী, সৈয়দ আবরার ইবনে সেহাব, সৈয়দ মোকাররম আমিরী, সৈয়দ মনছুর উল্লাহ সুলতানপুরী, সৈয়দ আরমান ফরহাদাবাদী, সৈয়দ ফয়সাল ফরহাদাবাদী, সৈয়দ মঈন উদ্দিন, সৈয়দ মোহাম্মদ কায়েস আমিরী, শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী, সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, সৈয়দ আশরাফুজ্জামান আমিরী, সৈয়দ আরিফ উজ্জামান আমিরী, সৈয়দ শরীফুজ্জামান আমিরী, সৈয়দ ইন্তেখাবুজ্জামান আমিরী, সৈয়দ সদরুল মোস্তফা আমিরী, সৈয়দ আছরার আমিরী, সৈয়দ মোহাম্মদ গোলাম রসুল, সৈয়দ জিয়াউল হোসাইন আরমান হাফেজনগরী, সৈয়দ ইয়াকুব কাঞ্চনপুরী, সৈয়দ মুশকিল কোশা আমিরী, সৈয়দ শাহিনুর আজিজ খিতাবচরী, সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী, সৈয়দ মিনহাজুর রহমান হাফেজনগরী, সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভান্ডারী, সৈয়দ এনায়েত উল্লাহ বারী প্রমুখ।সভায় বক্তারা বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিকতার মাঝে সীমাবদ্ধ না থেকে, শরীয়ত ও তরিকতের সনিষ্ঠ চর্চার পাশাপাশি নানান যুগোপযোগী ও জনকল্যাণমুখী কর্মসূচীর মাধ্যমে মাইজভাণ্ডারী দর্শনকে বিশ্বের খোদানুরাগী মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করা জরুরী।সভায় সর্বসম্মতিক্রমে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.)-এর “দ্বি-শত বেলাদত বার্ষিকী” উদযাপন উপলক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচীসমূহ বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়-• মাইজভাণ্ডারী তরিকার বিকাশে সম্মানিত খোলাফায়ে গাউছুলআজম মাইজভাণ্ডারী (ক.)-গণের অসামান্য খেদমতের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ধারাবাহিক ‘জেয়ারত কাফেলা’ আয়োজন • মাইজভাণ্ডারী ঘরানার আওলাদ, আলেম, অনুসারীদের জন্য সুপরিকল্পিত ‘তাসাউফ কোর্স’ আয়োজন • ২০০ দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীর জন্য বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান • ২০০ কিডনী বিকল রোগীর বিনামূল্যে ডায়ালাইসিসের ব্যবস্থা গ্রহণ• ২০০ দরিদ্র পরিবারের সন্তানদের বিনামূল্যে খতনার ব্যবস্থা গ্রহণ • ২০০ দরিদ্র রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা গ্রহণ• সমাজের শিক্ষিত জনগোষ্ঠীর কাছে মাইজভাণ্ডারী তরিকা-দর্শনের প্রকৃত স্বরূপ তুলে ধরার লক্ষ্যে সময়োপযোগী বিষয়ভিত্তিক ‘মাইজভাণ্ডারী দর্শন বিষয়ক সেমিনার’ আয়োজন• স্বনির্ভরতা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০ নারী/পুরুষকে কারিগরী প্রশিক্ষণ (ইলেক্ট্রিসিটি, ড্রাইভিং, সেলাই, মাশরুম চাষ, পশু প্রতিপালনসহ জীবনমুখী কর্মশালা ও প্রশিক্ষণ) প্রদানের ব্যবস্থা গ্রহণ• দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মাইজভাণ্ডারী গান ও কালামের বিশেষ আসর আয়োজন
• সুফী দর্শনের আলোকে পরিবার ও সমাজ গঠনে নারীর কার্যকরী ভূমিকা নিশ্চিত করতে এতদবিষয়ে ‘নারী সমাবেশ’ আয়োজন
সভার সভাপতি শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.) তাঁর সমাপনী বক্তব্যে বিগত ৬ ডিসেম্বর শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.)-এর স্মরণসভা সফল হওয়ায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং গৃহীত কর্মসূচীসমূহের সফল বাস্তবায়নে উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park