1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

ফটিকছড়ির আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের জরুরি নির্দেশনা

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

ফটিকছড়ি আনসার ও ভিডিপি সদস্যদের জরুরি নির্দেশনা

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার সকল প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রশিক্ষণধারী সকল সদস্য সদস্যাকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ফটিকছড়ি চট্টগ্রামে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
কার্যালয় সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট সদস্যদের কিছু তথ্য ও কাগজপত্র যাচাই করা হবে। এ জন্য আগ্রহী ও যোগ্য সদস্যদের নির্ধারিত কাগজপত্র সঙ্গে নিয়ে দ্রুত কার্যালয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে প্রশিক্ষণ সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নিজ নামে মোবাইল ব্যাংকিং হিসাব (নগদ/রকেট/বিকাশ)।
বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে মোবাইল নম্বর ০১৭৩০০৯৪৩৬৬এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

সতর্কতা: ডিউটির বিষয়ে কারো সাথে কোনরকম আর্থিক লেনদেন করবেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park