
চট্টগ্রামে ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদার সাথে হযরত শাহ্ সূফী সৈয়দ খাজা জিয়াউল হক কাদেরী (রহঃ)-এর পবিত্র চাহারম শরীফ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ অক্টোবর ২০২৬ ইং, রোজ মঙ্গলবার বাকলিয়ার ওয়াইজ্যার পাড়াস্থ ১৮ নং ওয়ার্ডে অবস্থিত মান্নান সওদাগর রোডে ওরশ শরীফ পরবর্তী পবিত্র চাহারম শরীফ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ও কর্মসূচি হিসেবে হযরত শাহ্ সূফী সৈয়দ খাজা জিয়াউল হক কাদেরী (রহঃ)-এর জীবনী ও কর্মের ওপর আলোচনা, মিলাদ, দোয়া ও ফলয়ার তবারক বিতরণের আয়োজন করা হয়।
হযরত শাহ্ সূফী সৈয়দ খাজা জিয়াউল হক কাদেরী (রহঃ)-এর পরিবারবর্গ, ওয়াইজ্যার পাড়া এলাকাবাসী এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত আশেক ও ভক্তবৃন্দ এই পবিত্র ওরছ শরীফ পরবর্তী পবিত্র চাহারম শরীপ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কার্যক্রম শেষে পবিত্র মাজার শরীফে আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।