1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান ফটিকছড়ির পূজামণ্ডপে তারেক রহমানের পক্ষে শিক্ষাবৃত্তি ও বস্ত্র বিতরণ সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা দশমীতে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মহাঅষ্টমী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সাবেক মেয়র মনজুর আলমের সাথে আমিন ভাণ্ডার দরবার শরীফের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের উদ্যোগে শারদীয় পুজা পরিক্রমা ও শারদ উপহার বিতরণ সূর্যগিরি আশ্রম দূর্গাপূজা অনুষ্ঠানে মহানবমীতে পূজা পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ ফটিকছড়িতে হযরত আব্দুল ছমদ ফকির (রহ.)-এর ৩৪তম বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত


বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভূক্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে আজ ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে এলাকার দুস্থদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও মহিলাদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা প্রদান ফটিকছড়ি রোশাংগিরি জয়রাম সংঘ পূজা মণ্ডপে ক্লাব প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। লায়ন বাসু চৌধুরী ও লায়ন শুভাশীষ চৌধুরীর যৌথ সঞ্চালনায় লায়ন্স গভর্ণরের এই বছরের ডাক কমিন্টমেন্টের উপর বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন সলিল আচার্য ও সহ-সাধারণ সম্পাদক রঞ্জিত শীল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের ফউন্ডার প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারম্যান হেড কোয়ার্টার লায়ন মোহাম্মদ জানে আলম। প্রধান অতিথি মহোদয় অক্টোবর সার্ভিসকে কাজে লাগিয়ে মানবতার সেবাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিশেষগুরুত্ব আরোপ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোন চেয়ারম্যান লায়ন মো. কামাল উদ্দিন, ডিষ্ট্রিক্ট চেয়ারম্যান লায়ন গাজি মো. আবু জাফর, লায়ন বিপুল সরকার বিপ্লব, লায়ন বাসু দেব, লায়ন অর্চ্চনা রানী আচার্য, লায়ন রূপনা রানী আচার্য, লায়ন পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, লায়ন সুমি পাল, লায়ন তুর্ণা পাল, লায়ন শিমুল পাল, লায়ন বিপ্লব চৌধুরী কাঞ্চন, লায়ন দীমান দাশ, লায়ন টিটু চৌধুরী, লায়ন কৃষ্ণ বৈদ্য, লায়ন সমীর কান্তি দাশ, লায়ন রাজু আচার্য্য, লায়ন অপু চক্রবর্তী, লায়ন আন্না সরকার, লায়ন রত্না আচার্য্য, লায়ন মাষ্টার রতন কান্তি চৌধুরী, রোসাংগিরী জয় রাম সংঘের সভাপতি প্রভাস কুমার দে, কার্যকরী সভাপতি রনজিৎ চৌধুরী, জয় রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় দে, কার্যকরী সভাপতি মেম্বার রাজিব চৌধুরী, সাধারণ সম্পাদক সত্যজিৎ চৌধুরী, উপদেষ্টা সুজল চক্রবর্ত্তী, সুমন চৌধুরী, বিজয় চৌধুরী, জুয়েল দে, রাজু দে, রুপনা আচার্য্য, শিপন চৌধুরী ও এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ। এলাকার ১৫০ জনকে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং ১২০ জনকে জরায়ু ক্যান্সারের টিকা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park