
ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন সম্প্রযুগ পাঠাগারের ৩৯ তম সম্প্রযুগ মেধাবৃত্তি পরীক্ষা গত ২৬/১২/২০২৫ ইং রোজ শুক্রবার ধর্মপুর কমলকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয় এবং ধর্মপুর মানদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়। মেধাবৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরিদর্শন করেন সংগঠনের প্রতিষ্টাকালীন সভাপতি রীর মুক্তিযোদ্ধা নূরুল আলম। যথাক্রমে আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আইয়ুব চৌধুরী, মোহাম্মদ শহিদুল ইসলাম সাহাদাত, রাশেদ সরওয়ার চৌধুরী, শহিদুল আলম সাহেদ, বদরোদ্দোজা বশির, বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি মুহাম্মদ লোকমান হাকিম ( বাদশা), ডা: মোহাম্মদ দিদারুল আলম, রায়হান মাহামুদ শিমুল, সাধারণ সম্পাদক এনামুল হক মিন্টু, রাশেদুল আলম বাবু, বাবর উদ্দীন, রেজাউল করিম, নজরুল ইসলাম, আরিফ উদ্দীন, সাগর বড়ুয়া, মৌঃ দিদার, জামাল উদ্দিন, রুমান উদ্দিন, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, এবং ছাত্র/ ছাত্রীদের অভিবাবকবৃন্দ। মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মোহম্মদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরীক্ষায় ৩১৮ জন ছাত্র/ ছাত্রী অংশগ্রহণ করে। একই দিনে রাত ১০ টায় ফলাফল প্রকাশ করা হয়। এতে ট্যালেন্টপুল ১০ জন এবং সাধারণ গ্রেডে ১৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।