1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

গাউসুল আজম মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে “প্রশাসনিক সমন্বয় সভা” অনুষ্ঠিত,

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

আধ্যাত্ম শরাফতের প্রাণকেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফ এর স্থপতি ও মাইজভাণ্ডারীয়া ত্বরীকা-র প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)-র ১২০তম বার্ষিক উরস শরীফ মহান ১০ মাঘ উপলক্ষ্যে এক প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর,মাইজভাণ্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশাসনিক সমন্বয় সভায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ)।
তিনি ওরশ মোবারকের এই আয়োজনকে তথা মাইজভাণ্ডার শরীফ কে গণ শিক্ষা কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন,আনুষ্ঠানিক শিক্ষার বাইরে, আনুষ্ঠানিক শিক্ষার যে দূর্বলতাগুলো থাকে, বিশেষ করে অন্তর্দৃষ্টির যে অভাব থাকে -আল্লাহ্-র আউলিয়ায়ে কেরামগণ অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে মানব সন্তানদের-কে সেই অন্তর্দৃষ্টি তারা প্রদান করে থাকেন, যাতে শান্তি পূর্ণ-ভারসাম্য পূর্ণ-ন্যায়নীতিপূর্ণ‌ সমাজ গঠনে সকলে সফল হতে পারেন,অংশগ্রহণ করতে পারেন। তিনি বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’র ধারাবাহিক মানবিক কার্যক্রম বিশেষ করে সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ২ কোটি টাকা আর্থিক সহায়তা ও চট্টগ্রাম কিডনি হাসপাতালে ১ কোটি টাকা অনুদানের বিষয়ে বলেন, এই ধরণের আর্থিক সহায়তা প্রদান করার সক্ষমতা অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানের থাকলেও সবাই সহায়তা করার মানসিকতা রাখেন না। এসজেডএইচএম ট্রাস্ট-এর এই মানবিক কার্যক্রম অন্য অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে- ফলে দেশ উপকৃত হবে। তিনি বলেন,আসন্ন ১০ মাঘ উরস শরীফে সর্বনিম্ন ১০ লক্ষ আশেক ভক্ত জায়েরীন এর সমাগম ঘটবে।
সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহা আয়োজন সফল করার জন্য তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এতে আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,কেন্দ্রীয় পর্ষদ এর সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী এবং সংগঠনটির নেতৃবৃন্দ, ফটিকছড়ি ও ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় হাইওয়ে পুলিশ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কাটিরহাট শাখার সাধারণ সম্পাদক, জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দীন, সদস্য শেখ মুজিবর রহমান বাবুল, মো. শাহেদ আলী চৌধুরী, মো. শামসুল আলম, লোকমান হোসেন ফকির, শেখ মোকসেদুর রহমান, কাজী মো. হারেছ,এস এম মোর্শেদুল আমীন, মো. শফিউল আলম, জসিম উদ্দিন জিকো, মনজুরুল ইসলাম,মাকসুদুল রহমান হাসানু,মোহাম্মদ মিয়া মেম্বার, মো, রেজোয়ান নূর সিদ্দিকী, জয়নাল আবেদীন জুলু, আমির খসরু চৌধুরী, এস এম মহিবউল্লাহ, নুরুল ইসলাম,আজগর আলী, ইউছুপ আলী,আলী আবরাহা দুলাল, জাকের হোসেন মাস্টার, হুমায়ন কবীর, আশরাফ সিদ্দিকী ও আশরাুজ্জামান, দিদারুল আলম, মোঃ আজম প্রমুখ।
সভার প্রারম্ভে ফটিকছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফটিকছড়ি থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে গাউসিয়া হক মঞ্জিলের পক্ষে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান গাউসিয়া হক মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জিআ.)।

পরবর্তীতে পবিত্র উরস শরীফ উপলক্ষে কর্মসূচী পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

এছাড়া ওরস শরীফ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া কিছু সিদ্ধান্তের কথাও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর মধ্যে যানবাহন পার্কিংয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকবে পুলিশ। এতে গাউসিয়া হক মনজিলের স্বেচ্ছাসেবকগণ, মুক্তিযোদ্ধা সেবক গোষ্ঠী, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতা করবেন। উরস শরীফকালীন আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
যানজট নিরসনে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আহবায়ক করে কমিটি গঠন, গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা স্থাপন,গাউসিয়া হক মনজিলের ব্যবস্থাপনায় ৪০০ স্বেচ্ছাসেবক থাকা,যানজট নিরসনে প্রয়োজনীয় সংখ্যক সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ মোতায়েন, বিদ্যুৎ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার ব্যবস্থা ইত্যাদি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park