1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

সূর্যগিরি আশ্রমে মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৭ তম পবিত্র খোশরোজ শরীফ পালন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা এবং মহিলা কমিটি (বিজয়ীনি)’র উদ্যোগে দুই পর্বের মাধ্যমে মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৭ তম পবিত্র খোশরোজ শরীফ পালন করা হয়। ১ম পর্বে সমবেত প্রার্থনা ও সূর্যগিরি আশ্রম শাখা মহিলা কমিটি (বিজয়ীনি)’র সহসভাপতি সুমি চৌধুরী ও কাশ্মেরী দাশের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন সূর্যগিরি আশ্রম পরিচালিত পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের অতিথি শিক্ষিকা তিশা শীল, পবিত্র কোরান হতে তেলাওয়াত করেন সদস্য নিলু আকতার এবং ২য় পর্বে সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য’র সভাপতিত্বে এবং টিটু চৌধুরীর সঞ্চলনায় বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র জীবনী শীর্ষক আলোচনা সভা, শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ ও মরমী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই মাইজভাণ্ডারী সঙ্গীত পরিবেশন করেন আশ্রমের সদস্য অগ্নিলা শর্মা দিয়া। উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সভাপতি ড. আনোয়ার হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা পণ্ডিত লায়ন ড. তরুণ কুমার আচার্য্য, আশেকানে হক ভাণ্ডারী শোকর-এ- মওলা মঞ্জিলের সভাপতি মোহাম্মদ আজম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উপদেষ্টা নারায়ণ আচার্য্য, সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, নতুন সদস্য বিপুল বড়ুয়া, আশেকানে হক ভাণ্ডারী শোকর-এ- মওলা মঞ্জিলের সদস্য মোহাম্মদ নেজাম। বক্তারা বলেন, আজ যে মহান অলির মহান দিবস পালিত হচ্ছে তিনি হলেন একজন বিশ্ব মানবতার সেবক। মানবতার মূর্ত প্রতীক। যার কাছে মহান সৃষ্টিকর্তার সকল সৃষ্টিই সমান। যার করুণাধারা এখনো সৃষ্টি জগতে প্রবাহমান। তারই সুযোগ্য উত্তরসূরি রাহবারে আলম মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ক.) সেই মানবতার ধারাকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাচ্ছে। সারাদেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা, বাসস্থান, খাদ্য, শিক্ষাসেবা সহায়তা সহ বিভিন্ন মানব সেবামূলক কর্মকাণ্ডের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তদ্রূপ মওলা হুজুর বাবাজানের মানবতার কার্যক্রমের অংশ হিসাবে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানবসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। আজকের এই মহতী অনুষ্ঠানে সূর্যগিরি আশ্রমের মানবিক কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয় ও যুগোপযোগী। অনুষ্ঠান শেষে মরমী সঙ্গীত এবং বিশ্ববাসীর কল্যাণে বিশেষ প্রার্থনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এতে সূর্যগিরি আশ্রম শাখার সদস্য, এলাকার বুদ্ধিজীবি, পেশাজীবি, শ্রমজীবি, স্থানীয় বিভিন্ন পত্রিকা ও অনলাইন চ্যানেল এবং টেলিভিশন চ্যানেলের সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park