
অদ্য ৩১ জুলাই শুক্রবার, ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুর ইউনিয়নের মিরের খীলে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে তড়িতাহত হয়ে নিহত দুই কৃষকের অসহায় পরিবারের মাঝে মানবিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহজাহান চৌধুরী শিপন, ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের সভাপতি মোঃ ইদ্রিছ চৌধুরী, সাবেক সভাপতি এস. এম. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মাওলানা ইব্রাহিম মেম্বার, মুসলিম উদ্দিন মেম্বার, গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিজওয়ানুল ইসলাম, আবু হোরায়রা মাদ্রাসার প্রধান মোদাররেস মাওলানা মোঃ খোরশেদ, সাবেক শিক্ষক মোঃ ইউছুপসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত সবাই নিহত দুই কৃষকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।