1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৪ বার পঠিত

“স্রষ্টার সৃষ্টির প্রতি যত্নবান হওয়া মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়। মাইজভাণ্ডারী ত্বরিকার অনুসারীরা বিভিন্ন সময়ে মানবিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে একদিকে যেমন মানুষের প্রতি দায়িত্ব পালন করছেন, অন্যদিকে প্রতি বছর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশের প্রতি নৈতিক দায়িত্ববোধেরও চর্চা করছেন।

আধুনিকায়নের অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে পরিবেশের ওপর নানা ধরনের বিরূপ প্রভাব সৃষ্টি হচ্ছে, যা মানবজীবন ও জীববৈচিত্র্যের জন্য উদ্বেগজনক। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং মানবকল্যাণ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

গত ২৪/০৭/২০২৬ ইং, শুক্রবার হারুয়ালছড়িস্থ শোকর-এ-মওলা মনজিলে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ-মওলা মনজিলের ব্যবস্থাপনায় আয়োজিত “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা, মাসিক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

এর আগে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নির্দেশনার আলোকে সংগঠনের কার্যালয়-সংলগ্ন প্রাঙ্গণে চারা গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
পরবর্তীতে সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মোহাম্মদ আজমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, পূবালী ব্যাংক কাজিরহাট শাখার ব্যবস্থাপক সৈয়দ শফিউল আজিম সুমন এবং মাইজভাণ্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি জয়নুল আবেদিন তাওরাত।
এ সময় আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ-মওলা মনজিল এবং জ্যোতি ফোরামের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park