
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।অদ্য১৩ই জুলাই ২০২৬ইংরেজী সোমবার ফটিকছড়ি উপজেলার ৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে জরুরি ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। এ সময় মানবিক বিপর্যয়ের মুহূর্তে রাজনৈতিক মতভেদ ভুলে স্থানীয় সকল দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ত্রাণ কার্যক্রমে অংশ নেন এবং উদ্ধার ও পুনর্বাসন কাজে প্রশাসনকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন
পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ছরওয়ার হোসেন স্বপন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহিদ ভূইয়া সহ স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।ত্রাণ বিতরণকালে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম তার বক্তব্যে বলেন, “বর্তমান দুর্যোগ মোকাবেলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সব রাজনৈতিক দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের এমন ঐক্যবদ্ধ প্রচেষ্টা দুর্গত মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সকল পানিবন্দি পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।”এ সময় স্থানীয় নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।