1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

বিশিষ্ট সমাজসেবক অনন্ত কুমার দত্তের মৃত্যুতে শোক

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সিনিয়র নির্বাহী সদস্য উত্তম দাশের শ্বশুর, বিধান দত্তের পিতা, বিশিষ্ট সমাজসেবক অনন্ত কুমার দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মাইজাভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি ধীমান দাশ ও সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন ও সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের সভাপতি ড. তরুণ কুমার আচার্য ও সাধারণ সম্পাদক রুবেল শীল। যৌথ শোকবার্তা তারা মৃত্যের বিদেহী আত্মার সদগতি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, অনন্ত কুমার দত্তের মৃত্যুতে সমাজ একজন সজ্জন ও মানবিক ব্যক্তিকে হারাল। উল্লেখ্য, অনন্ত কুমার দত্ত সম্প্রতি ৮৫ বছর বয়সে হৃৎক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবন আনোয়ারার পশ্চিম কন্যারায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park