1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

ইমেজ নাসিরাবাদ স্যাটেলাইট ক্লিনিকের আওতায় ভিটামিন-এ ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত

ভিটামিন-এ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন-এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জাটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। বাংলাদেশে ভিটামিন-এ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন করে থাকে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন-এ এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদূর্ভাব এক শতাংশের নীচে কমিয়ে আনা এবং তা অব্যাহত রাখা। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করা। এই প্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন রানা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তপন কুমার চক্রবর্তী নির্দেশনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডঐঙ ইউনিসেফ এর সহযোগিতায় কাপাসগোলা ইপিআই জোন ৮নং ওয়ার্ডে আজ ২৮ জুন ২০২৬ রবিবার নগরীর ভালিকার মোড়স্থ এলাকায় জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন- ২০২৬ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী যুবদল নেতা মোহাম্মদ মাহিদুল ইসলাম মাহিদ, মো. দুলাল, মো. সবুজ, মো. মোস্তফা, মো. বেলাল, ইমেজ নাসিরাবাদ ক্লিনিকের ম্যানেজার মো. নিজাম উদ্দিন, প্যারামেডিক ফারজানা আক্তার, ফিল্ড সুপার ভাইজার রূপনা আচার্য্য, ভোলান্টিয়ার সুমি চৌধুরী সোমা, আয়ূশমান দে, আদ্রিতা চৌধুরী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park