1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

ধলই সফিউল বারী দরবার শরীফের শোহদায়ে কারবালা মাহফিল ও মাসিক ফাতেহা সম্পন্ন

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত

ফরহাদাবাদ দরবার শরীফের অন্যতম প্রধান খলিফা ও জামাতা ধলই সফিউল বারী দরবার শরীফের প্রাণপুরুষ অলিয়ে কামেল, হাজত রাওয়া, মুশকিল কোশা আল্লামা শাহসুফি সৈয়দ সফিউল বারী (রহ.)’র মাসিক ফাতেহা, হুজুর গাউসুল আজম মাইজভান্ডারীর চন্দ্র বার্ষিক ফাতেহা, আল্লামা ফরহাদাবাদীর চন্দ্র বার্ষিক ফাতেহা ও শোহদায়ে কারবালা মাহফিল ১৯ জুন ২০২৬ শুক্রবার বাদ এশা হুজুরের মাজার শরীফ সংলগ্ন মাদ্রাসা ভবনে অনুষ্ঠিত হয়। মাহফিলে ছদারত করেন হুজুরের একমাত্র পুত্র শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী। হুজুরের বড় নাতী সৈয়দ মুহাম্মদ গোফরান উদ্দিন ফরহাদের সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান আলোচক ছিলেন কাটিরহাট এম আই ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক হযরাতুলহাজ্ব মাওলানা তফাজ্জল আহমদ চৌধুরী। আলোচনায় আরো অংশগ্রহণ করেন হুজুরের মেয়ের জামাতা মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান, মাওলানা সৈয়দ মুহাম্মদ ওছমান। আলোচনায় বক্তারা কারবালার হৃদয়বিদারক গঠনার নিন্দা করেন এবং আহলে বাইতের পরিবারের প্রতি গভির শ্রদ্ধা ও সম্মান করার তাগিদ দেন। তারা আরো বলেন নবী করিম (সঃ) এর খলিফাগণ, আহলে বাইতের সদস্যবৃন্দ ও সাহাবাদের কে বিচ্ছিন্নভাবে দেখার অবকাশ ইসলামে নেই। যারা বিচ্ছিন্ন ভাবে দেখেন তারা বদ আকিদার অন্তর্ভুক্ত। মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদাবাদ দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, সৈয়দ খালেদ হোসেন মির্জাপুরী, হুজুরের ছোট জামাতা সৈয়দ করিমুল আবেদিন ফোরকান, সাহেবজাদা সৈয়দ আদিয়াত আরহাম, সৈয়দ আহমদ উল্লাহ ফারুক, সৈয়দ তৌহিদুল আলম, তায়েফ হোসেন খান,সৈয়দ হাসনাইন মোর্শেদ, সফিউল আজম, হাফেজ মাওলানা বুরহান উদ্দিন, সৈয়দ মুহাম্মদ এমরান, সৈয়দ নিয়াজ, সৈয়দ মিনহাজ, সৈয়দ আতাউর রহমান হিসাম, সৈয়দ ওমাইর আকিব, সৈয়দ মুহাম্মদ আবদুল্লাহ, হাফেজ জামশেদ আলী মুন্না, হাফেজ সাফায়েত, হাফেজ সাবের আহমদ, হাফেজ মিনহাজ, আব্দুল্লা আল নাফিজ, মুহাম্মদ নাছির, মুহাম্মদ শাহীন সহ হুজুরের অসংখ্য ভক্ত মুরিদানবৃন্দ। হাফেজ সাবেরের মিলাদ কিয়ামের পর মুনাজাত করেন মাওলানা তফাজ্জল আহমদ চৌধুরী। সবশেষে তবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিল সমাপ্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park