1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

আচার্য সমিতি, চট্টগ্রাম এর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৯ বার পঠিত

গত ২০ জুন ২০২৬ইং আচার্য সমিতির কেন্দ্রীয় কার্যকরী সংসদের এক গুরুত্বপূর্ণ সভা সমিতির আন্দরকিল্লাস্থ অস্থায়ী কার্যালয়ে বিকাল ৪.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। সমিতির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ সুবল আচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, মহর্ষি পন্ডিত অধ্যক্ষ ননীগোপাল আচার্যের মৃত্যুতে তার স্মরণে একটি স্মরণ সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ আয়োজন সফল করতে সর্বশ্রী রতন আচার্য, প্রবীর আচার্য, রবি শংকর আচার্য, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই ও বিনয় ভুষণ আচার্যকে নিয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সমিতির সাধারণ সম্পাদক এর মৃত্যু জনিত শুন্য পদে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী রতন আচার্য, সহ সভাপতি’র শুন্য পদে পণ্ডিত শ্রী বিজয় শর্মা এবং অন্যান্য শুন্য পদে আগ্রহী তরুণ সদস্য দের দিয়ে পুরণ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সদস্য সংখ্যা বৃদ্ধি ও স্মরণ সভার প্রচার-প্রসার কল্পে সমিতির উপজেলা/থানা শাখায় টোর প্রোগ্রাম আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় অংশ গ্রহণ করেন সর্বশ্রী ড. মাধব আচার্য, প্রবীর আচার্য, রতন আচার্য, পরেশ আচার্য, রবি শংকর আচার্য, পণ্ডিত শ্রী বিজয় শর্মা, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, বিনয় ভুষণ আচার্য, সত্যজিত আচার্য, উষা আচার্য, কাঞ্চন আচার্য প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park