1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

সৈয়দ বদিউজ্জামান মাইজভাণ্ডারী (মা.জি.আ.)’র ৭১তম খোশরোজ শরীফ গাউছিয়া জামান মঞ্জিলে অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৯ বার পঠিত

গত ১৭ জুন আওলাদে রাসুল হযরত সৈয়দ বদিউজ্জামান মাইজভাণ্ডারী (মা.জি.আ.)-র ৭১তম খোশরোজ শরীফ গাউছিয়া জামান মঞ্জিলে সারাদিন ব্যাপি ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে আলোচনা সভা, মওলা আলী একাডেমি কর্তৃক প্রকাশিত “মওলা” স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। মওলা আলী একাডেমির সভাপতি ও গাউসিয়া জামান মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ রায়হান উদ্দিন মাইজভান্ডারীর স্বাগত বক্তব্যের মধ্যেমে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর চান্দগাঁও এলাকার সাব-রেজিস্ট্রার আনসার আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ সাইমুন মাহমুদ, নোয়াখালী সেনবাগের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জাফর আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আবু মোহাম্মদ, ডেন্টাল সার্জন ডা. আরিজ হোসাইন। অনুষ্ঠানে একাডেমি ও সুধীজনদের পক্ষ থেকে আরও আলোচনায় অংশ নেন মতিভান্ডার দরবারে আওলাদ ইঞ্জিনিয়ার শাহজাদা আবদুল মতিন শাহ্, শাহজাদা মাওলানা মহিউদ্দিন শাহ্, একাডেমির মহাসচিব এম. হুমায়ুন কবির, একাডেমির গবেষণা সম্পাদক অধ্যাপক মুহাম্মদ সালাউদ্দিন, প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম হিরু, মওলানা লোকমান হোসাইন, বিশিষ্ট কাওয়াল জনাব হান্নান হোসাইনী, ইরফান প্রমুখ। অনুষ্ঠানে আশীষ বাণী প্রদান করেন মওলা আলী একাডেমির প্রতিষ্ঠা ও প্রধান পৃষ্ঠপোষক গাউসিয়া জামান মঞ্জিলের সাজ্জাদানশীন আওলাদে রাসুল হযরত সৈয়দ বদিউজ্জামান মাইজভান্ডারী (মা.জি.আ.)। মিলাদ কিয়াম পরিচালনা করেন মওলানা মুজিবুল হক। বাবাজানের মোনাজাতের মধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় এবং রাতে সামা মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park