1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের তত্ত্বাবধানে গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা- ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪৬ বার পঠিত

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক), ফটিকছড়ি উপজেলা সংসদের সার্বিক তত্বাবধানে বাগীশিক নারায়নহাট ইউনিয়ন সংসদ কর্তৃক আয়োজিত ও জুজখোলা জগন্নাথ মন্দির কমপ্লেক্স পরিচালনা পরিষদ এর সার্বিক সহযোগিতায় জগন্নাথ মন্দির কমপ্লেক্স প্রাঙ্গণে গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা- ২০২৬ খ্রিঃ, তিনটি ইউনিয়ন সংসদ নারায়নহাট ইউনিয়ন সংসদ , বাগানবাজার ইউনিয়ন সংসদ, দাঁতমারা ইউনিয়ন সংসদ হতে সর্বমোট ৪১ জন প্রশিক্ষণার্থী নিয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীযুত প্রিয়ার্শীষ চক্রবর্তী (অর্পণ), ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি শ্রী মানস চক্রবর্তী, ফটিকছড়ি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী লিটন মহাজন, বাগীশিক বাগীশিক নারায়ণহাট ইউনিয়ন সংসদ এর সভাপতি শ্রী জিসু দত্ত ও বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ এর সাংস্কৃতিক সম্পাদক শ্রী রাসেল দে। কর্মশালার সার্বিক কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ এর প্রধান উপদেষ্টা শ্রী সুমন কুমার বনিক, জগন্নাথ মন্দির পরিচালনা এর মুখ্য কর্মকর্তা শ্রী মন্টু কান্তি দে, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি শ্রী রূপক দে, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের নির্বাহী সদস্য শ্রী দেবাশীষ দেব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী সুভাষ দে, বাগীশিক বাগান বাজার ইউনিয়ন সংসদ এর সভাপতি শ্রী তাপস নাগ, দাঁতমারা ইউনিয়ন সংসদ এর সভাপতি শ্রী বাবুল দেব, বাগীশিক ফটিকছড়ি পৌরসভা সংসদ এর কর্মকর্তা শ্রী সঞ্জয় বণিক, গীতা মায়ের একনিষ্ঠ সৈনিক শ্রী বিকাশ সরকার, বাগীশিক নারায়নহাট ইউনিয়ন সংসদ এর সাধারণ সম্পাদক শ্রী সনজিত দে, সহ-সভাপতি শ্রী ডা. রাজিব দত্ত, অর্থ সম্পাদক শ্রী বিপ্লব কান্তি দাশ, বিশিষ্ট গীতাপ্রাণ ব্যক্তিত্ব শ্রী সাগর দে ও শ্রী মুন্না দে সহ বাগীশিক উপজেলা /পৌরসভা/ ইউনিয়ন সংসদ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শুরুতে নারায়নহাট ইউনিয়ন সংসদ এর সভাপতি শ্রী জিসু দত্ত এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাগীশিক নারায়নহাট ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শ্রী সনজিত দে। শুভ উদ্বোধন করেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি শ্রী মানস চক্রবর্তী। প্রশিক্ষণ শেষে বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ এর সিনিয়র সহ-সভাপতি শ্রী রূপক দে এর সঞ্চালনায় প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণের পূর্বে উপস্থিত নেতৃবৃন্দের অংশ গ্রহণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া গীতা ও নৈতিক শিক্ষার প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কর্মশালার প্রধান ট্রেইনার শ্রী প্রিয়াশীষ চক্রবর্তী (অর্পণ) কে কার্তিকপুর গীতা স্কুল পরিচালনা পরিষদ এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। গীতা স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন গীতা স্কুল পরিচালনা পরিষদ এর সভাপতি শ্রী লিটন মহাজন। উল্লেখ্য যে, বাগীশিক নারায়নহাট ইউনিয়ন সংসদ এর পক্ষ থেকে প্রশিক্ষণ চলাকালীন দুপুরে প্রসাদ এবং সকাল-বিকাল ২ ধাপে নাস্তার ব্যবস্থা করা হয়। এছাড়া ও বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সহ-অর্থ সম্পাদক শ্রী উজ্জ্বল দে তার ব্যক্তিগত পক্ষ থেকে ৪১ টি কলম ও ৪১ টি প্লাস্টিকের ফাইল প্রদান করেন। প্রশিক্ষন কর্মশালা সফল করার জন্য বাগীশিক নারায়নহাট ইউনিয়ন সংসদ, সকল প্রশিক্ষণার্থী, জুজখোলা জগন্নাথ মন্দির কমপ্লেক্স পরিচালানা পরিষদ ও সংশ্লিষ্ট সকল কে ফটিকছড়ি উপজেলা সংসদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park