1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

এক হাজার চারা রোপণের অঙ্গীকার নিয়ে জ্যোতি ফোরামের ৭ম সবুজ অভিযান সম্পন্ন।

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৮২ বার পঠিত

মাইজভাণ্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরামের ব্যবস্থাপনায় “৭ম সবুজ অভিযান” বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬,অদ্য ১৩ই জুন ২০২৬ইংরেজী সকাল ১০টায় ফটিকছড়ি উপজেলাস্থ শহীদ শফিকুন নূর মওলা বীর প্রতীক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সিনিয়র সদস্য, জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারীর সভাপতিত্বে উক্ত কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব সরোয়ার আলমগীর এমপি। কর্মসূচি উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক জনাব ড. হানিফ মিয়া।কর্মসূচির শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জ্যোতি ফোরাম ও শোকর-এ মওলা মনজিলের সকল সদস্যদের অংশগ্রহণে ৭ম সবু্জ অভিযান উপলক্ষ্যে উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু করে ফটিকছড়ি বাজার প্রদক্ষিণ করে সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি পরিচালনা করা হয়। পরবর্তীতে সংগঠনের সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত, নাতে রাসূল (দঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনার পর অতিথিবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি কর্মসূচির ভূয়সী প্রশংসা করে বলেন –
বর্তমানে মাইজভাণ্ডার দরবার শরীফ গাউসিয়া হক মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন, আওলাদে রাসুল মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মা.) কেবলা সমাজকল্যাণে যে পবিত্র নির্দেশনা ও শিক্ষা প্রদান করে যাচ্ছেন, তারই আলোকে জ্যোতি ফোরাম ‘সবুজ অভিযান’ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার মাধ্যমে একদিকে যেমন মাইজভাণ্ডারী আদর্শ বাস্তবায়ন করছে, অন্যদিকে পরিবেশ, সমাজ তথা দেশের প্রতিও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জনাব জয়নুল আবেদিন তাওরাত। শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্যোতি ফোরামের উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. পঞ্চানন দাশ, দৈনিক পূর্বকোণের চিফ ফটোগ্রাফার জনাব মিয়া আলতাফ, আল আরাফাহ ইসলামি ব্যাংক এর কর্মকর্তা জনাব এহসান উল্লাহ। অতিথিদের আলোচনার পর চলতি বছরে এক হাজার চারা রোপণের অঙ্গীকার নিয়ে উপস্থিত সকলের মধ্যে প্রায় পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ করা হয়। এসময় জ্যোতি ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, জ্যোতি ফোরামের কেন্দ্রীয় পরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিট সদস্য বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক , ছাত্র ছাত্রীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park