1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখার ব্যবস্থাপনায় পবিত্র খোশরোজ শরিফ ২৪ ডিসেম্বর

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

বাংলাদেশে প্রবর্তিত বিশ্বসমাদৃত একমাত্র ত্বরিকা, ত্বরিকা-ই-মাইজভাণ্ডারী’র উজ্জ্বল নক্ষত্র, আওলাদে রাসুল (দ.) চেরাগে গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৭তম পবিত্র খোশরোজ শরিফ ফটিকছড়ি পৌরসভা ২নং ওয়ার্ডস্থ আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া ভবনে আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার সকাল ৮টা থেকে সারারাতব্যাপী অনুষ্ঠিত হবে। ১ম অধিবেশন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেনারেশন আলফা সমাবেশ ২০২৫ (ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা), ২য় অধিবেশন মহিলা ওয়াজ মাহফিল ২টা হতে ৫টা পর্যন্ত মোহ্তারিমা মাজেদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন মোহ্তারিমা রোকেয়া বেগম। প্রধান মহিলা ওয়ায়েজীন থাকবেন মোহ্তারিমা ডা. রিহুল জান্নাত। মোহ্তারিমা রূহি হোসেনে সুফির সঞ্চালনায় বিশেষ মহিলা ওয়ায়েজীন থাকবেন মোহ্তারিমা হাজেরা আকতার। ৩য় অধিবেশন পুরুষ ওয়াজ মাহফিল বাদে মাগরিব হতে রাত ১০টা পর্যন্ত মুহাম্মদ আহমদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। খাদেম মোহাম্মদ এমদাদ হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে থাকবেন মুফতি মাওলানা ফখর উদ্দীন চাঁদপুরী। বিশেষ বক্তা থাকবেন মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন মাইজভাণ্ডারী, মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করবেন হাফেজ মাওলানা আবুল কালাম মাইজভাণ্ডারী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park