1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

কার্তিকপুর গীতা শিক্ষা নিকেতনের ৮ম বর্ষপূর্তি বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৬ বার পঠিত

কার্তিকপুর গীতা শিক্ষা নিকেতনের ৮ম বর্ষপূর্তি বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন। অনুষ্ঠানের প্রধান অতিথি বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক লায়ন শ্রীযুত কৈলাশ বিহারী সেন গীতা স্কুলের শিক্ষার্থীদের প্রতি বলেন শ্রীমদ্ভগবদগীতার শুদ্ধ উচ্চারণের পাশাপাশি গীতার মর্মার্থ বুঝা এবং নিত্য তা চর্চা করার মাধ্যমে সুষ্ঠ, সুন্দর ও ন্যায়নিষ্ঠ সমাজ বিনির্মাণে শ্রীমদ্ভগবদগীতার আদর্শে মানব জীবন গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন শ্রীযুত বাসু চৌধুরী। তিনি অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রতিটি শিক্ষার্থীর অভিভাবক বিশেষ করে মায়েরা যেন সপ্তাহের একটা দিনে একটি ঘন্টা উনার সন্তানের পাশাপাশি বসে নিজেও যেন গীতা শিক্ষা গ্রহণ করেন এবং আদর্শ সন্তান, আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফটিকছড়ি উপজেলা সংসদের সিঃ সহ সভাপতি রুপক দে ও সাধারণ সম্পাদক শিক্ষক লিটন মহাজনের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শ্রী আশিষ কান্তি দে। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সহ-সভাপতি লায়ন ডা: বরুণ কুমার আচার্য্য বলাই। অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন শ্রী নান্টু কুমার দে (রাজু), স্বগত বক্তব্য রাখেন কার্তিকপুর পুজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি শ্রী সঞ্জয় মহাজন। আশীর্বাদক ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি শিক্ষক শ্রীযুত মানস চক্রবর্তী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি শ্রীযুত মাষ্টার রতন কান্তি চৌধুরী, ফটিকছড়ি উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ এর সভাপতি পন্ডিত শ্রী লিংকন চক্রবর্তী, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সম্মানিত প্রকাশনা সম্পাদক প্রফেসর শ্রী রূপন দাশ, ফটিকছড়ি পৌরসভা সংসদ এর সম্মানিত উপদেষ্টা শ্রী স্বপন কুমার দত্ত, ফটিকছড়ি উপজেলা সংসদের সম্মানিত পৃষ্ঠপোষক শ্রীযুত মাষ্টার বিষু চন্দ্র ভৌমিক, বাগীশিক এর একনিষ্ঠ সৈনিক, চুয়েট এর প্রফেসর শ্রীযুত ড.রাতুল কুমার শীল সহ চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সকল স্তরের নেতৃবৃন্দ। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সহ-সভাপতি শ্রী ডা: মানিক কুমার দেবনাথ, নির্বাহী সদস্য শ্রী সজল চক্রবর্তী, নির্বাহী সদস্য শ্রী রনজিত চক্রবর্তী, নির্বাহী সদস্য শ্রী দেবাশীষ দেব, আইন বিষয়ক সম্পাদক শ্রী রিপন কান্তি শীল, গীতা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শ্রী বাসব দেব, হিসাব ও নীরিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী আকাশ চৌধুরী নান্টু, সহ-অর্থ সম্পাদক শ্রী উজ্জ্বল দে সহ সকল স্তরের নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের আওতাধীন ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা, বাগান বাজার ইউনিয়ন সংসদ, দাঁতমারা ইউনিয়ন সংসদ, নারায়নহাট ইউনিয়ন সংসদ, কাঞ্চননগর ইউনিয়ন সংসদ, পাইন্দং ইউনিয়ন সংসদ, লেলাং ইউনিয়ন সংসদ, রোসাংগিরি ইউনিয়ন সংসদ, সুয়াবিল ইউনিয়ন সংসদ, নানুপুর ইউনিয়ন সংসদ, হারুয়ালছড়ি ইউনিয়ন সংসদ, ভূজপর ইউনিয়ন সংসদসহ ১৩ টি সংসদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল স্তরের নেতৃবৃন্দ। কার্তিকপুর গীতা ও নৈতিক শিক্ষা নিকেতন এর ৮ম বর্ষ পূর্তি অনুষ্ঠান কে সফল করতে সম্মানীত গীতা অনুগত ভক্তবৃন্দ ও গুণীজনদের সার্বিক সহযোগিতার জন্য কার্তিকপুর গীতা স্কুল পরিচালনা পরিষদ ও পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে সকল কে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে, অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী ও নগর পরিক্রমা, গীতাপাঠ প্রতিযোগীতা, গীতা ও নৈতিক শিক্ষা বিষয়ক আলোচনা, নবগঠিত কার্তিকপুর পূজা উদযাপন পরিষদ (২০২৬-২৭) এর শপথ গ্রহণ, গীতা ও নৈতিক শিক্ষার প্রচার প্রসারে অনবদ্য অবদানের জন্য গুণীজনসহ বাগীশিক উপজেলা সংসদ, পৌরসভা সংসদ, ইউনিয়ন সংসদ সমূহকে সম্মাননা প্রদান, প্রসাদ আস্বাদন, গান ও নৃত্যানুষ্টান। বর্ণাঢ্য ও সুন্দর সুশৃঙ্খল, মনোমুগ্ধকর আয়োজনে বিশেষভাবে সহযোগীতা দান করেছেন কার্তিকপুর গীতা স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও কার্তিকপুর পুজা উদযাপন পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park