1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

ঈদ পুনর্মিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৬ বার পঠিত

গত ০৩রা জুন ২০২৬ ইং, রোজ বুধবার, বাদ মাগরিব নগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা রাজাপুকুর লেইনস্থ সংস্থার চেয়ারম্যান কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবু হানিফ। যৌথ সঞ্চালনা করেন সদস্য সচিব ফজলুল করিম মনসুর এবং সমন্বয়ক মোহাম্মদ নাছির উদ্দীন জসিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান এডভোকেট মোঃ জাফর হায়দার। প্রধান বক্তা ছিলেন মহিউদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয়ক এম. হান্নান রহিম তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন নগর আহ্বায়ক আবু হানিফ মাসুদ, ওমর ফারুক রাজু, আফরোজা বেগম, রোকেয়া বেগম, মোঃ জলিল, মোঃ জাহেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের অন্যতম প্রকাশ। পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। তাঁরা মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং অসহায় মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং দেশ, জাতি ও মানবকল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park