1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

আশেকানে হক ভাণ্ডারী, শোকর – এ মওলা মনজিলের উদ্যোগে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা ও মাসিক সভা সম্পন্নঃ

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৭৮ বার পঠিত

আশেকানে হক ভাণ্ডারী, শোকর – এ মওলা মনজিলের মাসিক সভা উপলক্ষ্যে মাইজভাণ্ডারী দর্শন শির্ষক আলোচনা, মিলাদ ও জিকরে সেমা মাহফিল গত ২৯ মে, ২০২৬ইং শুক্রবার সন্ধ্যা ৭ টায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আজমের সভাপতিত্ব এবং যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় শোকর এ মওলা মনজিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ এর সিনিয়র সদস্য জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডঃ আনোয়ার হোসেন চৌধুরী, পুবালী ব্যাংক কাজিরহাট শাখার ব্যবস্থাপক সৈয়দ শফিউল আজিম সুমন, জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি জনাব জয়নুল আবেদিন তাওরাত।কোরআন তেলাওয়াত, মাইজভাণ্ডারী কালাম পরিবেশনার পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি, আল আরাফাহ ইসলামি ব্যাংক এর সিনিয়র অফিসার জনাব মোঃ এহসান উল্লাহ, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য জনাব মোঃ ওমর ফারুক। পরবর্তীতে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ আলোচনায় অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন-
মাইজভাণ্ডারী দর্শন মানবের অন্তরে খোদা প্রেমের জাগরণ সৃষ্টি করে। সপ্তকর্ম পদ্ধতি অনুসরণের মাধ্যমে মানুষ নিজের আত্মাকে খোদার প্রেমে উৎসর্গ করে। পবিত্র অন্তরের অধিকারী খোদা প্রেমী ব্যক্তি সর্বদা সৃষ্টির কল্যাণে নিবেদিত থাকেন। মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ) কেবলা কাবা সদাসর্বদা সৃষ্টির কল্যাণের শিক্ষা দিয়ে যাচ্ছেন।
এছাড়াও বক্তারা হজ ও কোরবানির বিভিন্ন আচার-অনুষ্ঠানের মূল হাকিকত (সত্যতা) কোরআন, হাদিস ও মাইজভাণ্ডারী ত্বরিকার আলোকে তাত্ত্বিক বিশ্লেষণ করেন।
পরবর্তীতে সভাপতির সমাপনী বক্তব্যের পর মিলাদ পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা, পূবালী ব্যাংক কাজিরহাট শাখার ব্যবস্থাপক সৈয়দ শফিউল আজিম সুমন এবং সেমা মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রুহুল আমিন সাগর। পরিশেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park