1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

জিয়ারতকালীন অবস্থায় আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারীর ইন্তেকাল,

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৪৮ বার পঠিত

অদ্য ২৮শে মে ২০২৬ইংরেজী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার আনন্দের দিনে মাইজভাণ্ডার দরবার শরিফে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আওলাদে রাসুল (দঃ), গাউছুল আযম মাইজভাণ্ডারী হযরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী (কঃ)-এর প্রপৌত্র সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মাজার শরিফ জিয়ারত করার সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া ব’ন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গাউছে জমান সৈয়দ খায়রুল বশর মাইজভাণ্ডারী (কঃ)’র পৌত্র এবং সৈয়দ শামসুল হুদা মাইজভাণ্ডারী (কঃ)-এর চতুর্থ শাহজাদা। ঈদের জামাত আদায় করে জিয়ারতকালীন অবস্থায় উনার এই আকস্মিক মৃত্যুতে দরবারের আশেকান, মুরিদান এবং স্থানীয় ভক্তদের মাঝে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।উনার ইন্তেকালে মাইজভাণ্ডার দরবার শরিফের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দরবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে উনার রফে দারাজাত (মর্যাদা বৃদ্ধি) এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও ধৈর্য ধারণের (সবরে জমিল) তাওফিক কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park