
আগামী ২৯ মে ২০২৬খ্রি. শুক্রবার বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ফটিকছড়ি সংসদের সার্বিক তত্ত্বাবধানে বাগীশিক দাঁতমারা ইউনিয়ন সংসদের অধিভূক্ত কার্তিকপুর গীতা ও নৈতিক শিক্ষা নিকেতন এর “৮ম বর্ষপূর্তি অনুষ্ঠান” পূর্ব হাছনাবাদ (কার্তিকপুর) শ্রীশ্রী দূর্গা, কালী ও গীতা মন্দিরে অনুষ্ঠিত হবে। কর্তিকপুর পূজা উদযাপন পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে নগর পরিক্রমা ও বর্ণাঢ্য র্যালী, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভারম্ভ এবং গীতা ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা, নবগঠিত কার্তিকপুর পূজা উদযাপন পরিষদ (২০১৬-২৭)খ্রি. এর শপথগ্রহণ, গুণীজন সংবর্ধনাসহ বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ এবং এর অধিনস্থ সকল পৌরসভা ও ইউনিয়ন সংসদ সমূহকে কার্তিপুর গীতা ও নৈতিক শিক্ষা নিকেতন পরিচালনা পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান, পুরস্কার বিতরণ ও মহাপ্রসাদ আস্বাদন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন কার্তিকপুর গীতা ও নৈতিক শিক্ষা নিকেতন পরিচালনা পরিষদের সভাপতি শ্রী লিটন মহাজন ও সাধারণ সম্পাদক শ্রী রুবেল দে।