1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপিঠে গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত,

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪১ বার পঠিত

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি( বাগীশিক), ফটিকছড়ি উপজেলা সংসদের সার্বিক তত্বাবধানে বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদ কর্তৃক আয়োজিত ও সূর্য গিরি আশ্রম পরিচালনা পরিষদ এর সার্বিক সহযোগিতায় পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপিঠে গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা – ২০২৬ খ্রিঃ, ৩৪ জন প্রশিক্ষণার্থী নিয়ে অদ্য ২২শে মে ২০২৬ শুক্রবার অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন বাগীশিক চট্টগ্রাম উত্তরজেলা সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীযুত প্রিয়ার্শীষ চক্রবর্তী(অর্পণ), ফটিকছড়ি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী লিটন মহাজন, ফটিকছড়ি উপজেলা সংসদের গীতা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শ্রী বাসব দেব,ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি শ্রী মানস চক্রবর্তী, ফটিকছড়ি উপজেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি শ্রী রূপক দে, কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগীশিক,চট্টগ্রাম উত্তর জেলা সংসদ এর সাধারণ সম্পাদক– শ্রী লায়ন বাসু চৌধুরী মহোদয়। শুরুতে পাইন্দং ইউনিয়ন সংসদ এর সাধারন সম্পাদক শ্রী সজীব দে এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য পাইন্দং ইউনিয়ন সংসদের সম্মানিত সভাপতি শ্রী তরুণ কৃষ্ণ আচার্য্য, শুভ উদ্বোধন করেন বাগীশিক উত্তর জেলা সংসদের সহ- সভাপতি লায়ন শ্রী ডা: বরুণ আচার্য্য বলাই।এ সময় আরও উপস্থিত ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সম্মানিত নির্বাহী সদস্য শ্রী দেবাশীষ দেব, ব্যাংক ও হিসাব নিরীক্ষা বিষয়ক সম্পাদক শ্রী আকাশ চৌধুরী নান্টু, সহ অর্থ সম্পাদক শ্রীযুত উজ্জ্বল দে , শিক্ষা বিষয়ক সম্পাদক –শ্রী পার্থ ঘোষ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী সাধন কান্তি নাথ, বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদ এর— সভাপতি শ্রী সঞ্জয় ধর, ফটিকছড়ি বাগীশিক ফটিকছড়ি পৌরসভা সংসদ এর কর্মকর্তা শ্রী সঞ্জয় বণিক ও শ্রী বিকাশ সরকার প্রমুখ। উল্লেখ্য যে, সূর্যগিরি আশ্রম পরিচালা পরিষদের পক্ষ থেকে প্রশিক্ষণ চলাকালীন দুপুরে প্রসাদ এবং সকাল-বিকাল ২ ধাপে নাস্তার ব্যবস্থা করা হয়। এছাড়া ও সম্মানীয় প্রধান অতিথি শ্রী বাসু চৌধুরী মহোদয় প্রশিক্ষণার্থীদের জন্য ৩০ টি ফাইল প্রদান করেন। প্রশিক্ষন কর্মশালা সফল করার জন্য বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদ,সূর্যগিরি আশ্রম পরিচালনা পরিষদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ এর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা রইল। জয়গীতা, জয়তু বাগীশিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park