
আল্লামা শাহ অছিয়র রহমান একাডেমির ব্যবস্হাপনায় মহান ৭ই মাঘ, ২১শে জানুয়ারি চরণদ্বীপ দরবার শরীফের ১৩৪ তম ওরশ শরীফ উপলক্ষে বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে ফ্রি চক্ষু ও সাধারণ চিকিৎসা ক্যাম্প আজ ২০শে জানুয়ারি, মঙ্গলবার একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পের শুভ উদ্বোধন করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)।
এতে উপস্হিত ছিলেন শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)।