1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম মাইজভাণ্ডারী (রহঃ)’র ৪র্থ বার্ষিক ওরশ সম্পন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৩৮ বার পঠিত

১৯ বৈশাখ, ২রা মে ২০২৬ইংরেজি রোজ শনিবার হারুয়ালছড়ি ইউনিয়নের ফকির পাড়াস্থ মাতৃছায়া মঞ্জিলে ওরশ শরীফ এন্তেজামিয়া কমিটির আয়োজনে ও আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার সার্বিক ব্যবস্থাপনায় বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার করুণাধন্য, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য, খাদেমে দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী, হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল কাসেম মাইজভাণ্ডারী (রহঃ) এর ৪র্থ তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বাদে ফজর পবিত্র কোরআন শরীফ খতম, তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ ও রওজা শরীফ সুসজ্জিত করার মাধ্যমে সারাদিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১১:০০টা হতে হারুয়ালছড়ি ইউনিয়ন, ফটিকছড়ি উপজেলা এবং উম্মুল আশেকীন মা মনোয়ারা বেগম হেফজখানা ও এতিমখানা সহ প্রায় ১৫টি এতিমখানায় দুপুরের একবেলার খাবার বিতরণ করা হয়। বাদে আছর এলাকার প্রতিটি ঘরে ঘরে তাবারুক বিতরণ করা হয় এবং বাদ মাগরিব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন মাদ্রাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী। এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন মোহাম্মদ শাহাদাত হোসাইন মির্জাপুরী, হারুয়ালছড়ি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক ও গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা মোহাম্মদ হাসান, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর ধুরুং দায়রা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দীন চৌধুরী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মোহাম্মদ হাসেম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ কতৃক নিয়োজিত ফটিকছড়ি উপজেলার সকল জোনের সাংগঠনিক সমন্বয়ক বৃন্দ, দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলের খাদেমগণ ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, বিবিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ ও অত্র এলাকার সকল শ্রেণির ব্যক্তিবর্গসহ এ সময় আরো উপস্থিত ছিলেন আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ওরশ শরীফকে সফল করার জন্য যারা হাদীয়া, সময়, শ্রম ও পরামর্শ দিয়েছেন সকলের প্রতি আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার পক্ষ হতে কৃতজ্ঞা প্রকাশ করেছেন অত্র সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park