1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

হযরত মীর মুহাম্মদ মহিউদ্দিন হারুন শাহ (ক.) মাইজভাণ্ডারী’র ওরশ শরীফ অনুষ্ঠিত,

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬৯ বার পঠিত

বিশ্ব অলি শাহান শাহ সৈয়্যদ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র অন্যতম খলিফা রুহুল আশেকীন, ছেরাজুছু ছালেকীন রাহনুমা-এ-তরিকত, মুর্শিদে কামেল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, হাজত রওয়া, মুশকিল কোশা হযরত বাবাজান সৈয়্যদ মীর মুহাম্মদ মহিউদ্দিন হারুন শাহ (ক.) মাইজভাণ্ডারী বিএ কেবলা কাবার ওরশ শরীফ হাটহাজারী পূর্ব গুমান মর্দ্দন হারুন ভান্ডার দরবার শরীফে ১৯ মে ২০২৬, ৫ জৈষ্ঠ্য, মঙ্গলবার, যথাযথ মর্যাদায় সমারোহে অনুষ্ঠিত হয়। হারুন ভান্ডার দরবার শরীফ এন্তেজামিয়া কমিটির পক্ষে আলহাজ্ব সৈয়্যদ মীর মোহাম্মদ কামাল উদ্দিন এর ছদারতে অনুষ্ঠানসূচির মধ্যে ছিল পবিত্র রওজা শরীফ গোসল, খতমে কোরআন, ওয়াজ মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ, চেমা ও কাওয়ালী মাহফিল। এসময় উপস্থিত ছিলেন এন্তেজামিয়া কমিটির সভাপতি মোস্তফা আমিরুল ইসলাম, সেক্রেটারী মো. মোহসিন উল ইসলাম, মাওলানা মোহাম্মদ আজম, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ সোলায়মান, মীর মোহাম্মদ জসিম উদ্দিন প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park