
সৎ,নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমেই একটি সুন্দর ফটিকছড়ি গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ২ (ফটিকছড়ি) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। ১ ফেব্রুয়ারি দুপুরে ফটিকছড়ি উপজেলা সদরের কুটুম বাড়ি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “গণমাধ্যম হলো সমাজের চোখ।ফটিকছড়ির সার্বিক উন্নয়ন এবং একটি মানবিক, শিক্ষিত ও বাসযোগ্য
সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ,তিনি ফটিকছড়ির শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিক সমাজের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য বলে উল্লেখ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমির নাজিম উদ্দীন শিকদার, চট্টগ্রাম আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস,জাতীয় নাগরিক পার্টির উত্তর জেলা সমন্বয়ক আকরামুল হক,ফটিকছড়ি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী বেলাল উদ্দিন,ফটিকছড়ি যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ এবং নাজিরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি বায়েজিদ হাসান মুরাদ,ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী,ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি মোরশেদ মুন্না,উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ,ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক,ফটিকছড়িতে কর্মরত সকল সাংবাদিক সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ফটিকছড়ির বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন।