1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

শেখ আব্দুল জলিল ভাণ্ডারীর ৩ তম ফাতেহা শরীফ ও স্মরণসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪৪ বার পঠিত

সারাদিনব্যাপী বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহসূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর দয়াধন্য ব্যক্তিত্ব এবং রাহবারে আলম মওলা হুজুর হযরত শাহসূফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)-এর করুণাধন্য একনিষ্ঠ গোলাম শেখ আব্দুল জলিল ভাণ্ডারী (প্রকাশ জলিল ভাণ্ডারী)-এর ফাতেহা শরীফ যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে গত ১১ জুন ২০২৬ইং রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পরিষদ নেতৃত্ববৃন্দ ও তাহার শুভাকাঙ্ক্ষীগণ। অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআন তেলাওয়াত, দুরুদ শরীফ পাঠ, মিলাদ-কিয়াম, সুন্নতে খতনা, নাক-কান ছেদন, আলোচনা সভা, সেমা মাহফিল এবং আখেরি মোনাজাত। সকলকে আন্তরিক ধন্যবাদ জানান পরিবারের পক্ষ থেকে শেখ মোহাম্মদ মুসলেহ। অনুষ্ঠানে বক্তাগণ শেখ আব্দুল জলিল ভাণ্ডারীর দ্বীন, তরীকত ও মানবসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন। পরিশেষে আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। পরে সমাজের সর্বস্তরের মানুষ ও আগত অতিথিদের মাঝে উন্মুক্তভাবে তাবাররুক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park