1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে এসজেডএইচএম ট্রাস্টের লোগো উন্মোচন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পঠিত

হযরত গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর পক্ষ হতে বছরব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার পরিকল্পনা এবং একটি লোগো উন্মোচন করা হয়েছে।
৮ জানুয়ারি বৃহস্পতিবার ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে লোগো উন্মোচন করেন উপদেষ্টা ড. মোহাম্মদ জসীমউদ্দিন এবং ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। এ সময় ট্রাস্টের সচিব বলেন, আগামী ১৫ জানুয়ারি ২০২৬ গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপিত হবে। এ উপলক্ষকে সামনে রেখে দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট বছরব্যাপি আন্তর্জাতিক সুফি সম্মেলন, বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড, গবেষণাধর্মী প্রকাশনা, শিশু-কিশোর সমাবেশ, আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন, শিক্ষক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়াম ও মাহফিল আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচিগুলো পালন ছাড়াও দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে উন্মোচিত লোগোটি আগামী এক বছর ট্রাস্টের সকল কর্মকাণ্ড ও ব্যানারে ব্যবহৃত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park