1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

মাইজভান্ডার দরবার শরীফে হযরত গাউছুলআজম মাইজভান্ডারীর চেহলাম শরীফ ও বাবা ভান্ডারী (ক.) এর ওরশ শরীফের প্রস্তুতি সভা আগামী ০৫ মার্চ বৃহস্পতিবার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মহান ২২ চৈত্র ০৫ এপ্রিল ২০২৬ ইংরেজি রবিবার গাউছুলআজম মাইজভান্ডারীর বাগানের শ্রেষ্ঠ ফুল ইউসুফে ছানি, জামালে মোস্তফা, গাউছুলআজম বিল বেরাছাত হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান প্রকাশ (বাবা ভান্ডারী) (ক.) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আগামী ০৫ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকা হতে মাইজভান্ডার দরবার শরীফে গাউছিয়া আহমদিয়া মঞ্জিল হোসাইনি ভিলা দ্বিতীয় তলা সম্মেলন কক্ষে হযরত গাউছুলআজম মাইজভান্ডারীর চেহলাম শরীফ ও ২২ চৈত্র ওরশ শরীফের প্রস্তুতি সভা হযরত কেবলা কাবার একমাত্র ওয়ারিশ পৌত্র অছিয়ে গাউছুলআজম মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসেইন মাইজভান্ডারী (ক:) কর্তৃক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম মাইজভান্ডারী, মুর্শিদে বরহক, আলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (র:) কর্তৃক অছিয়তনামা মোতাবেক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী (ম.) শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (ম.) এর নির্দেশক্রমে দরবারে গাউসুলআজম মাইজভান্ডারী ও আঞ্জুমানে মোক্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর যৌথ ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে।
উক্ত চেহলাম শরীফ ও প্রস্তুতি সভায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটি, বিভিন্ন দায়রা ও শাখা সমূহের সদস্য ও খাদেমানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের মহাসচিব আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park